অশ্লীল ছবি তুলতে বাধা দেবে স্মার্টফোন

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৪ AM

© সংগৃহীত

নগ্ন সেলফি তুলতে বাধা দেবে স্মার্টফোন। ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এই পদ্ধতি চালু করেছে জাপানের টোন মোবাইল কম্পানি। ছবি তোলার সময় কেউ নগ্ন হলেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে স্মার্টফোনটির ক্যামেরা। প্রতিষ্ঠানটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে অশ্লীল ছবি শনাক্ত করে সেগুলো ব্লক করতে পারে স্মার্টফোনটি। অশ্লীল ছবি তুলতে বাধা দেওয়ার পাশাপাশি অভিভাবকদের কাছেও সতর্কবার্তা পাঠায়। দাম পড়বে ১৮০ পাউন্ড।

শিশু-কিশোরদের জন্য ‘টোন ই২০’ মডেলের স্মার্টফোনটি তৈরি করেছে জাপানের টোন মোবাইল। অশ্লীল ছবিও সংরক্ষণ করবে না স্মার্টফোনটি। শুধু তা-ই নয়, অভিভাবকরাও দূর থেকে স্মার্টফোনটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। এ জন্য স্মার্টফোনটিতে নতুন করে কোনো অ্যাপ বা এক্সটেনশন ইনস্টল করার প্রয়োজন হবে না।

 

স্মিথকে ফিরিয়ে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
বিএনপি ৩১ দফা প্রতিশ্রুতি দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্…
  • ১৫ আগস্ট ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
  • ১৫ আগস্ট ২০২৬
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী 
  • ১৫ আগস্ট ২০২৬
রাতে মাঠে গড়াচ্ছে লা লিগা, বার্সেলোনা-রিয়ালের ম্যাচ কবে
  • ১৫ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা আটক
  • ১৫ আগস্ট ২০২৬