জাবিতে বায়োটেক ফেস্ট অনুষ্ঠিত

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৯ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বায়োটেক ক্লাব আয়োজিত ‘বায়োটেক ফেস্ট ২০২০’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘মানুষের খাদ্য ও পুষ্টি পূরণে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাফল্য অর্জন করা বর্তমান শতকের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এ লক্ষ্য পূরণে জীববিজ্ঞানের সকলকে একযোগে কাজ করতে হবে।’ এছাড়াও তিনি জীব-প্রযুক্তি ও মানব কল্যাণে বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ও গবেষকদের নিরলস প্রচেষ্টা চালানোর আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল জব্বার হাওলাদার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. নাথুরাম সরকার, এনআইবির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. শরীফ হোসেন এবং বায়োটেক ক্লাবের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রায় ছয় শত শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দুুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ঝড়ের আভাস
  • ২৯ জুন ২০২৬
কান্নায় ভেঙে পড়লেন ভিনিসিয়াস জুনিয়র
  • ২৯ জুন ২০২৬
৩০ লাখ টাকা করে অনুদান পেলেন বিরোধী দলের ৬৫ এমপি
  • ২৯ জুন ২০২৬
এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম
  • ২৯ জুন ২০২৬
তিনবার বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েটের নাঈম কবির
  • ২৯ জুন ২০২৬
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবী…
  • ২৯ জুন ২০২৬