শুধু টাকার জন্যই ফেসবুক তৈরি করিনি: জাকারবার্গ

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৭ AM

© সংগৃহীত

মানুষের কাছে পছন্দের ব্যক্তিত্ব হিসেবে নয় বরং নিজেকে বোধগম্য করে তোলাই তাঁর লক্ষ্য। এক অর্থে লাইক নয়, ফেসবুকের প্রধান নির্বাহী মানুষের মন চাইছেন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার একইসঙ্গে জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গত ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উটাহের সল্ট লেক সিটিতে সিলিকন স্লোপস টেক সামিটে গিয়ে এসবকথা বলেন তিনি।

জাকারবার্গ যেদিন এসব বলেছেন, ঠিক একই দিনে হাঙ্গেরীয়-আমেরিকান কোটিপতি সমাজসেবী জর্জ সোরোস ফেসবুকের বিরুদ্ধে দুই কলম লিখেছেন। গত শুক্রবার নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক নিবন্ধে সোরোস বলেছেন, ‘আমি বিশ্বাস করি, জনাব ট্রাম্প (ডোনাল্ড ট্রাম্প) ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ উপলব্ধি করেছেন যে তাঁদের আগ্রহ একই রকম। প্রেসিডেন্টের আগ্রহ ভোটে জয়লাভ করায়, জনাব জাকারবার্গের আগ্রহ টাকা বানানোতে।’

সোরোসের এই অভিযোগ যথারীতি মানতে নারাজ ফেসবুক। টেক সামিটে জাকারবার্গকে তাঁর ও ফেসবুকের ভাবমূর্তি সম্পর্কে প্রশ্ন করা হলে সোরোসের বক্তব্যটি তোলেননি ঠিকই; তবে বলেছেন, ‘কিছু মানুষ ভাবে, সব প্রতিষ্ঠানই কেবল টাকার জন্য লালায়িত।’

টুইটার ইতিমধ্যে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করবে না বলে জানিয়েছে। ফেসবুক আছে আগের অবস্থানে—রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করবে, তবে যাচাই-বাছাই করে। প্রতিষ্ঠানটির যুক্তি, রাজনীতিবিদেরা যা বলছেন, তা যেন মানুষ দেখতে পায়।

টেক সামিটে জাকারবার্গ মনে করিয়ে দেন, তাঁর ভাবনাই ছিল সব মানুষকে কথা বলতে দিতে হবে। এবং শুরু থেকেই চেয়েছেন, বড় ব্যবসায়ীদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরাও একই ধরনের প্রচারমাধ্যম পাক।

নিজেকে আরও খোলাসা করে তোলার এই নতুন উদ্যোগের ব্যাপারে জাকারবার্গ বলেন, ‘এটি নতুন পদক্ষেপ। আমার বিশ্বাস, এতে অনেকের মুখ বন্ধ হয়ে যাবে। খোলাখুলিভাবে বললে, আগের পদক্ষেপও অনেকের মুখে কুলুপ এঁটে দিয়েছিল। তো অন্য রকম কিছু চেষ্টা করা যাক।’ সূত্র: সিনেট

 

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence