ডুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক

২৫ জানুয়ারি ২০২০, ০৬:০১ PM

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। তবে পরবর্তীতে তা রিকোভার করা হয়। ‘ইন্ডিয়ান সাইবার রিসার্চ এন্ড ইমপাওয়ার উইন’ নামে একটি হ্যাকার গ্রুপ হ্যাক করে বলে দাবি করে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের অ্যাসিসট্যান্ট প্রোগ্রামার সুলাইমান আহমেদ (হীরা), তিনি জানান, কিছুক্ষণের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট একটি হ্যাকার টিম হ্যাক করেছিল। তবে আমরা রিকোভার করতে সক্ষম হয়েছি। আমাদের বিডিরেনের একটি সার্ভারে সমস্যা হয়েছিল। আমাদের ওয়েবসাইটসহ বাংলাদেশের কয়েক ওয়েবসাইট একই সঙ্গে হ্যাক করা হয়েছে।

একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটও হ্যাক করার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বিকাল ৪টায় জানিয়েছেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ডুয়েটের ওয়েবসাইটসহ বাংলাদেশের কয়েক ওয়েবসাইট একই সাথে হ্যাক করা হয়েছে। 

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে ওয়েবসাইটটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ড. হানিফ সিদ্দিকী। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই আমরা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছি। যেহেতু হ্যাক হয়েছিল তাই সার্ভারের তথ্যগুলো আমরা চেক করছি।’

অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
যশোরে চলতি মাসেই শুরু হচ্ছে বইপড়া কর্মসূচি
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির কৃতী ২৫ শিক্ষার্থীকে ডিসি ফরিদার অভিনন্দন
  • ১৫ আগস্ট ২০২৬
ফলও সবজি ধোয়ার যে ৮ নিয়ম কমাতে পারে জীবাণু সংক্রমণের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
মেসির বাবার মৃত্যুতে আবেগঘন মন্তব্য করে ইনস্টাগ্রাম রেকর্ড …
  • ১৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি নিয়ে যা বলছে সেন্ট যোসেফ কলেজ
  • ১৫ আগস্ট ২০২৬