১৪৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করলেন জয়

১২ জানুয়ারি ২০২০, ০১:৫৬ PM

© সংগৃহীত

সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক অনুষ্ঠানে দেশের সব সরকারি কলেজ/বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটে ওয়াইফাই চালুকরণ প্রকল্পের আওতায় দেশের ১৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার (১২ জানুয়ারি) সকালে এই সেবা উদ্বোধন করেন জয়।

এসময় তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে সবারই দাবি সব জায়গায় ওয়াইফাই জোন করে দেয়ার। বিশেষ করে আমাদের ছাত্র-ছাত্রীদের, সেই কারণেই আমরা এই প্রকল্প হাতে নিয়েছিলাম। ডিজিটাল বাংলাদেশের যাত্রা যখন আরম্ভ করি তখন অনলাইন তো দূরের কথা ইন্টারনেট কানেকশনেরই অভাব ছিল। মাত্র ১ দশমিক ৩ শতাংশ মানুষ ইন্টারনেট অ্যাকসেস পেত, এখন সেটা প্রায় ৬০ শতাংশে চলে এসেছে।’

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমরা গত ১০ বছরে ১০ কোটি মানুষকে অনলাইনে এনেছি। আমাদের তরুণদের যে দাবি সব জায়গা তাদের ওয়াইফাই করে দেয়া, সেটা কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে। এই প্রকল্প হলো সেটারই অংশ, সরকারি সব বিশ্ববিদ্যালয়ে টেলিযোগাযোগ বিভাগ ছাত্র-ছাত্রীদের জন্য ওয়াইফাই জোন করে দিচ্ছে। এই কাজ চলমান থাকবে। সারাদেশেই আমরা ইন্টারনেট আনছি, ইউনিয়ন পর্যন্ত আমরা ফাইবার নিয়ে যাচ্ছি।’

‘আমার স্বপ্ন হচ্ছে দেশের ১৬ কোটি মানুষকেই আমরা অনলাইনে আনব। এটা হচ্ছে আমাদের ওয়াদা।’

অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুই বছর বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করবে। এরপর তাদের ফি ধার্য করা হবে।

যশোরে চলতি মাসেই শুরু হচ্ছে বইপড়া কর্মসূচি
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির কৃতী ২৫ শিক্ষার্থীকে ডিসি ফরিদার অভিনন্দন
  • ১৫ আগস্ট ২০২৬
ফলও সবজি ধোয়ার যে ৮ নিয়ম কমাতে পারে জীবাণু সংক্রমণের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
মেসির বাবার মৃত্যুতে আবেগঘন মন্তব্য করে ইনস্টাগ্রাম রেকর্ড …
  • ১৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি নিয়ে যা বলছে সেন্ট যোসেফ কলেজ
  • ১৫ আগস্ট ২০২৬
অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে ন…
  • ১৫ আগস্ট ২০২৬