ঢাকায় উদ্যোক্তা সম্মেলন ২৪ জানুয়ারি

১২ জানুয়ারি ২০২০, ০৯:৫৬ AM

© সংগৃহীত

দেশে কৃষিভিত্তিক তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে তৈরী হবে চায়না-বাংলাদেশ বিজনেস ক্লাব। শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান সংগঠনের সভাপতি মো. আব্দুল মোমেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে কৃষিভিত্তিক তরুণ উদ্যোক্তা তৈরি করবে চায়না-বাংলাদেশ বিজনেস ক্লাব। এ জন্য আগামী (২৪ জানুয়ারি) রাজধানীতে দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করা হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো সংগঠনটি এই সম্মেলনের আয়োজন করছে বলেও জানান তিনি।

এসময় আরও বলা হয়, রাজধানীর ধানমণ্ডির ম্যারিয়ট কনভেনশন হলে প্রায় দুই হাজারের বেশি উদ্যোক্তা এই সম্মেলনে অংশ নেবেন। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বলেন, উদ্যোক্তা তৈরিতে সরকার নানা উদ্যোগ নিলেও প্রয়োজনীয় তথ্যের ঘাটতির কারণে তরুণরা বঞ্চিত হচ্ছেন। চায়না-বাংলা বিজনেস ক্লাব গত ১০ বছরে সাত হাজার উদ্যোক্তা তৈরিতে কাজ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর চিত্রনায়ক ফেরদৌস ও সংগঠনের অন্য নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয়, রাজধানীর ধানমণ্ডির ম্যারিয়ট কনভেনশন হলে প্রায় দুই হাজারের বেশি উদ্যোক্তা এই সম্মেলনে অংশ নেবেন। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে চ্যাম্প…
  • ১৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা
  • ১৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০
  • ১৫ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন ১৯ আগস্ট পর্…
  • ১৫ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদা…
  • ১৫ আগস্ট ২০২৬