ভিভো এস১ প্রো বাংলাদেশে

-মধ্য ক্রয়সীমার সেরা মোবাইল এটি, দাবি কোম্পানির
০৩ জানুয়ারি ২০২০, ১০:৩৫ PM
ভিভো এস১ প্রো উন্মোচন অনুষ্ঠানে গান গাইছেন তাহসান।

ভিভো এস১ প্রো উন্মোচন অনুষ্ঠানে গান গাইছেন তাহসান। © ইনফো পাওয়ার

দেশের বাজারে পাঁচ ক্যামেরার নতুন ফোন এস১ প্রো নিয়ে এসেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। মধ্য ক্রয়সীমার ফোনটি শনিবার থেকে কিনতে পারবেন গ্রাহকরা।

রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুক্রবার (৩ জানুয়ারি) ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। দুইটি ভিন্ন রং জ্যাজি ব্লু এবং মিসটিক ব্ল্যাক রংয়ের ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯৯০ টাকা। ভিভোর এস সিরিজের তৃতীয় ফোন এস১ প্রোতে উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য যুক্ত করা হয়েছে টার্বো স্পিড। 

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান রহমান খান এবং মডেল-উপস্থাপিকা মারিয়া নূর। তাহসানের গান মোহিত করে উপস্থিত অতিথিদের।

ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির এস১ প্রোতে রিয়ার ক্যামেরা চারটি এবং ফ্রন্ট ক্যামেরা একটি। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রিয়ার ক্যামেরাগুলো যথাক্রমে ৪৮, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের। ফোনটির সুপার ম্যাক্রো প্রযুক্তিতে অনেক ছোট বস্তুও ক্যামেরায় ধারণ করা যাবে। এছাড়া ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে অনেক বেশি জায়গা ধারণ করা যাবে এবং পোজ মাস্টার ব্যবহারকারীদের ছবি তোলা শেখাবে। এছাড়াও ফোনটিতে সুপার নাইট সেলফি মোড এবং ভিডিওর জন্যে সুপার ইআইএস প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

আট জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের এস১ প্রো’র মেমোরি মাইক্রো এসডির মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আরও রয়েছে চার হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। সুপার অ্যামোলয়েড টাচস্ক্রিন প্রযুক্তিসমৃদ্ধ ফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৩৮ ইঞ্চি এবং রেজ্যুলুশন ১০৮০*২৩৪০ পিক্সেল।

অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, “নতুন বছরে গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে সেরা ফোন এস১ প্রো এনেছি আমরা। এই ক্রয়সীমার মধ্যে ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তিতে এই ফোনটিই সেরা। যারা উন্নত পারফরমেন্সের মোবাইল ব্যবহার করতে চান তাদের জন্য সেরা পছন্দ হতে পারে এটি। ইতোমধ্যে প্রিবুকিংয়ে ফোনটি কেনার জন্য গ্রাহকদের মধ্যে দারুণ সাড়া পড়েছে।’’ 

যৌন সুবিধার বিনিময়ে নারী নেত্রীদের এমপি-মন্ত্রী বানানোর অভি…
  • ২৮ মার্চ ২০২৬
ডাকসুর প্রস্তাবে নড়েচড়ে বসেছে বিসিবি, আসছে আন্তঃবিশ্ববিদ্যা…
  • ২৮ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূমি ব্যবহারের অনুমতি দেবেন না: পেজে…
  • ২৮ মার্চ ২০২৬
ফিলিং স্টেশন ও ডিলার ছাড়া তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
  • ২৮ মার্চ ২০২৬
মেধা ও যোগ্যতার মূল্য দিলেই বিশ্ববিদ্যালয় বাঁচবে, দেশ বাঁচ…
  • ২৮ মার্চ ২০২৬
ফেসবুকে স্ত্রীর ছবি নিয়ে কলহ, স্বামীর আত্মহত্যা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence