ফেসবুক স্ট্যাটাসের আদলে পরীক্ষায় উত্তর লিখছেন শিক্ষার্থীরা!

০২ জানুয়ারি ২০২০, ০৯:৫১ AM

© প্রতিকী ছবি

ফেসবুক নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তি অভিযোগের শেষ নেই। তবে এবার মাল্টায় যে অভিযোগ উঠেছে তা আগে আর দেখা যায়নি। দেশটির মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফল খারাপ করার জন্য ফেসবুককে দায়ী করা হয়েছে।

২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে তিন হাজার ৮৮৫ জনের ফল বিশ্লেষণ করা হয়েছে দেশটির বার্ষিক প্রতিবেদনে। অবশ্য পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী পেয়েছে। তবে শিক্ষার্থীরা যেসব সাধারণ বানান ভুল করেছে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

টাইমস অব মাল্টার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট পরীক্ষায় তরুণদের নম্বর কম পাওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট দায়ী বলে মনে করছেন পরীক্ষকেরা।

পরীক্ষকেরা বিশ্লেষণ করে দেখেছেন, প্রায় ৮০০ শিক্ষার্থী ব্যাপক খারাপ ফল করায় তাদের ফল গ্রহণযোগ্য নয়। তাঁদের অভিযোগ, কিছু পরীক্ষার্থীর কথ্য ভাষা ও লেখ্য ভাষার মধ্যে পার্থক্য করতে পারেনি। তারা পরীক্ষায় বাজে ভাষা লিখেছে।

বেশি ভুল করেছে রচনা বা প্রবন্ধ লেখার সময়। অনেকে ফেসবুক স্ট্যাটাসের মতো বর্ণনা লিখে গেছে। এতে বিরামচিহ্নের কোনো ব্যবহার নেই বলেও জানিয়েছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের কারণে পরীক্ষার খাতায় বানানের ক্ষেত্রে বড় প্রভাব পড়েছে। প্রকৃত বানান না লিখে ফেসবুকে ব্যবহৃত শব্দের বানান শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় লিখেছে।

পরীক্ষকেরা বলেছেন, যেসব শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা দেবে তাদেরকে পড়াশোনা করতে হবে এবং ইন্টারনেট থেকে দূরে থাকতে হবে। ফেসবুকের ভাষা পরীক্ষায় গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করে দিয়েছেন তারা।

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬