বাংলাদেশের জন্য ফেসবুক কর্মী নিয়োগ

২৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ AM

© সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুক বাংলাদেশের জন্য মার্কেট স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রদর্শন করছে ফেসবুক। তবে বাংলাদেশে বসে নয় এই পদে কাজ করতে হলে সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়েই কাজ করতে হবে ওই কর্মীকে।

ফেসবুকের ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, ৫ বছরের কাজের অভিজ্ঞতা ও মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ডেটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে দক্ষ হতে হবে। ফেসবুকের ক্যারিয়ার পেজে গিয়ে ওই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও পূর্ণকালীন চাকরির ওই পদে ফেসবুক ব্যবহারকারীকে নানা রকম সহযোগিতা করতে হবে। দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্য প্রয়োজনে সহযোগিতা করতে হবে। এ ছাড়া ফেসবুকের জন্য নানা ধরনের সুযোগ বের করতে হবে। বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে প্রয়োজনীয় ইনসাইট তৈরি করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে যথেষ্ট পারদর্শী হতে হবে।

এর আগে ফেসবুকের সিঙ্গাপুর অফিসের কর্মকর্তারা বলেন, বাংলাদেশের জন্য আপাতত কোনো অফিস খোলার পরিকল্পনা তাঁদের নেই। তবে বাংলাদেশের বাজার উন্নয়নে তাঁর কাজ করতে চান। এ ছাড়া দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নিয়ে কাজের কিছু পরিকল্পনা রয়েছে তাঁদের।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬