উদ্যোক্তা শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ দিবে মন্ত্রণালয়

১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:০৩ PM
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক © ফাইল ফটো

নবীন উদ্যোক্তা শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) মিলনায়তনে আয়োজিত ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টানেটে শেয়ার পরে’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।

পলক বলেন, দেশের শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার মাধ্যমে উদ্যোক্তা হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া)’ স্থাপন করেছেন। ‘স্টার্ট আপ বাংলাদেশ’ নামে একটি আয়োজন উদ্বোধন করা হয়েছে। আমরা এই একাডেমির মাধ্যমে এন্টারপ্রেনারশিপ সাপ্লাই চেইন তৈরি করতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট স্টার্ট আপ প্রোগ্রাম শুরু করেছি।

‘নতুন উদ্ভাবকদের আর্থিক সহযোগিতার উদ্দেশে ‘স্টার্ট আপ বাংলাদেশ’ প্রোগ্রামেকে ১০০ কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে। আমাদের নবীন উদ্যোক্তা শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন করতে ১০ লাখ টাকা পর্যন্ত অফেরতযোগ্য ঋণ দেওয়া হবে। এছাড়া তাদের পণ্যগুলোকে বাজারজাত করতে ভবিষ্যতে এক থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে।’

এর আগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টার অব থিংস (আইওটি)’ ল্যাব ও ‘মোবাইল গেইমস অ্যান্ড অ্যাপস ডেভেলপমেন্ট সেন্টার’ ল্যাবের উদ্বোধন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এ ল্যাব দু’টি নির্মিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক’ প্রকল্পের পরিচালক এ কে এ এম ফজলুল হক।

ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
জামায়াত নেতাদের কে কোথায় ঈদ করছেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন নামাজে যাওয়ার আগে ও পরে ১০ আমল
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence