আকাশ কর্পোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল

১৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৪১ PM

© টিডিসি ফটো

বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত খেলোয়াড়দের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে আকাশ ডিটিএইচ। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় তিন দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, এমপি।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আকাশ কর্পোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান সানোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান।

টুর্নামেন্টে নয়টি কর্পোরেট প্রতিষ্ঠান থেকে মোট ৭৫ জন অংশগ্রহণ করবেন। এর মধ্যে পুরুষ ৬০ জন এবং নারী ২৫ জন। পুরুষ ও নারী পৃথকভাবে একক ও ডাবলের পাশাপাশি পুরুষ-নারী মিলে ডাবলসহ মোট পাঁচটি পর্বে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।

পাঁচটি পর্বে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট, রানার আপের জন্য ঢাকা-কলকাতা-ঢাকা বিমান টিকিট। এছাড়াও বিজয়ী ও রানার আপের জন্য থাকছে টিম চ্যাম্পিয়নশিপ ও টিম রানার আপ ট্রফি।

জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও আকাশ কর্পোরেট টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান সানোয়ার হোসেন বলেন, ‘প্রথমবারের মতো এরকম একটি খেলায় আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইতোমধ্যে নয়টি কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত খেলোয়াড়রা নিবন্ধন করেছেন। কর্পোরেট জগতের ব্যস্ততার মধ্যে বিনোদনের ব্যবস্থা করাসহ সখ্যতা গড়ে তুলতে এই আয়োজন। আশা করি এই আয়োজন ভালো খেলোয়াড় তৈরীতেও সাহায্য করবে।’

বেক্সিমকো কমিউনিকেশন্স’র হেড অফ মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস্ মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘সুস্থ্য সমাজ নির্মাণে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। সুস্থ্য কর্পোরেট পরিবেশ তৈরি ও রক্ষায় এমন প্রতিযোগিতামূলক ও সৌহার্দ্যপূর্ণ খেলা দারুণ সহায়ক। আর ব্যাডমিন্টন এমন একটি খেলা যেখানে খেলোয়াড়রা একটু সহযোগিতা পেলে দেশীয় ও আন্তর্জাতিকভাবে নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রকাশ করতে পারে। বাংলাদেশে খেলাধুলা আরও এগিয়ে নিতে আমরা সব সময় পাশে থাকতে চাই। আকাশ ডিটিএইচ এমন আয়োজনের টাইটেল স্পন্সর হতে পেরে আনন্দিত ও গর্বিত।’

বেক্সিমকো কমিউনিকেশন্স’র আকাশ ডিটিএইচ ছাড়াও টুর্নামেন্টের অন্যান্য স্পন্সর হিসেবে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রিয়প্রাঙ্গন নগদ এবং বিকাশ।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence