ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বুট ক্যাম্প অনুষ্ঠিত

১৫ ডিসেম্বর ২০১৯, ১১:২৪ AM

© সংগৃহীত

প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের গ্লোবাল এআই বুটক্যাম্প। নেদারল্যান্ড-ভিত্তিক গ্লোবাল এআই সদরদপ্তর থেকে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রযুক্তি উন্নয়নে জ্ঞান বিনিময় কার্যক্রমে সহযোগিতা করছে মাইক্রোসফট।

গতকাল রাজধানীর গুলশানে মাইক্রোসফট বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত বুটক্যাম্পে শতাধিক সফটওয়্যার পেশাজীবী ও শিক্ষার্থী অংশ নেন। বিশ্বের ১৬৭টি শহরে এ বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের এনভিপি সাবাহ শারিক, আইবিনেটের উম্মে রুবাইয়াত, ইন্টেলিজেন্ট মেশিনের অ্যানালিটিকস বিভাগের প্রধান আসিফ আল হাই, হেডব্লকসের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আসিফ আতিক প্রমুখ।

মাইক্রোসফট বাংলাদেশ ও থার্সডে ক্লাউডের পৃষ্ঠপোষকতায় গ্লোবাল এআই কমিউনিটি বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী বুটক্যাম্পে অংশীদার হিসেবে ছিল এডিএন টেলিকম এবং এক্সপোজার কমিউনিকেশন।

উদ্বোধনী পর্বে ডেভেলপারদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বুটক্যাম্প আয়োজনের বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরেন গ্লোবাল এআই কমিউনিটি বাংলাদেশের প্রধান রেজওয়ানুর রহমান। ক্যাম্পের প্রথম অধিবেশনে প্রযুক্তি উন্নয়নে মানুষের আচরণ গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক দিক তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক আলিম আল ইসলাম। ইন্টেলিজেন্ট মেশিনের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ ওলি আহাদের অধিবেশনে বাংলাদেশের ব্যবসান ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ধারণা পান অংশগ্রহণকারীরা। ‘এথিক্যাল হ্যাকিং’ বিষয়ে আলোচনা করেন গ্রে হ্যাট কমিউনিটি বাংলাদেশের সদস্য রেদোয়ান ফেরদাউস।

 

আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ২০
  • ২৯ জুন ২০২৬
এমপিওভুক্ত করতে মন্ত্রীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান, জামায়াত আমি…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
  • ২৯ জুন ২০২৬
টানা দুই বিসিএসে ক্যাডার সুপারিশ পেলেন রুয়েট শিক্ষার্থী রেজ…
  • ২৯ জুন ২০২৬
ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী ১ জুলাই, এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্…
  • ২৯ জুন ২০২৬
অর্থবছর ‘জানুয়ারি-ডিসেম্বর’ করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
  • ২৯ জুন ২০২৬