মোবাইল অ্যাপসে বিমানের টিকিট কিনলে ১০ শতাংশ ছাড়

১২ ডিসেম্বর ২০১৯, ০৯:০৭ AM

© সংগৃহীত

চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। তবে এর জন্য যাত্রীদের টিকিট কাটার সময় প্রোমোকোড “BIJOY71” ব্যবহার করতে হবে।

বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান।

জানা যায়, বিমান টিকিট কেনা সহজীকরণ, গতিশীল ও যাত্রা নির্বিঘ্ন করার জন্য ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’ নামে মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। ‘গুগল প্লে স্টোর’ অথবা ‘অ্যাপল অ্যাপস স্টোর’ থেকে যেকোনো স্মার্টফোনে অ্যাপসটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বিমানের ফ্লাইট সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।

আরও জানা যায়, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল অ্যাপস। এই অ্যাপস ব্যবহার করে নিজের মোবাইল থেকেই বিমানের সব গন্তব্যের টিকিট কেনা যাবে। টিকিটের মূল্য পরিশোধ করা যাবে বিকাশ, রকেটসহ যেকোনো ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে। এই অ্যাপসের মাধ্যমে যাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টারগুলোর ঠিকানা, অনলাইন টিকিট ও রিফান্ড হেল্প ডেস্ক এবং টিকিট বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন। যাত্রী সেবা প্রদান ও সময়ের গুরুত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সহজ যাত্রা নিশ্চিত করতে এই অ্যাপস চালু হয়েছে বলে জানিয়েছে বিমান।

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬