ন্যাশনাল কনফারেন্স অন ইলেক্ট্রনিকস এন্ড ইনফরমেশন অনুষ্ঠিত

০৭ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৩ PM

‘চতুর্থ শিল্পবিপ্লবের পথে চ্যালেঞ্জসমূহ, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ইলেক্ট্রনিক্স, তথ্য-প্রযুক্তি শিক্ষা ও গবেষণা শক্তিশালী করন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল কনফারেন্স অন ইলেক্ট্রনিকস এন্ড ইনফরমেশন-২০১৯। বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটি এবং বাংলাদেশ পরমানু শক্তি কমিশন এর যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

৪-৫ ডিসেম্বর পরমানু শক্তি কেন্দ্রে আয়োজিত কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সদস্য ড. ইঞ্জিনিয়ার আবদুস সালাম, এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক এম. লুৎফর রহমান।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটির সভাপতি অধ্যাপক ইঞ্জি. এ. কে. এম. ফজলুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটির সাধারণ সম্পাদক ড. মো. নজরুল ইসলাম খান।

এবারের কনফারেন্সে প্রায় দেড় শতাধিক নিবন্ধ উপস্থাপনের জন্য নির্ধারিত হয়। দেশের বিভিন্ন প্রান্তের গবেষক, শিক্ষক-শিক্ষিকা, পেশাজীবিদের অংশগ্রহনের মাধ্যমে আলোচনা, উপস্থাপনার মধ্য দিয়ে এ আয়োজনের যথার্থ সার্থকতা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন সম্মেলনের আয়োজকরা।

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬