৪৫ টাকা দরে ৫ থানায় বিক্রি হবে পেঁয়াজ

০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:২০ PM

© ফাইল ফটো

ক্রমাগত দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ নিয়ে নাভিশ্বাস বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে। এবার সে পেঁয়াজ মাত্র ৪৫ টাকায় বিক্রি করার উদ্যোগ নিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতির। সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ থেকে নগরীর ৫ থানা প্রাঙ্গণে এক যোগে শুরু হবে এ কার্যক্রম।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র ৫ থানায় টানা সাত দিন ধরে বিক্রি হবে পেঁয়াজ। উদ্যোগের অংশ হিসেবে মোট ৩৫ টন পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এ বিষয়ে সিএমপি’র কমিশনার মাহাবুবর রহমান বলেন, পেঁয়াজ নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগের ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। মোট সাত দিন নগরীর পাঁচ থানায় এ কার্যক্রম চলবে।

জানা যায়, পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার সকাল ১০টা থেকে সিএমপি’র কোতোয়ালী, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানায় পেঁয়াজ বিক্রি করা হবে। প্রত্যেক থানা প্রাঙ্গণে এক টন করে প্রতিদিন মোট পাঁচ টন পিয়াজ বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি করে পেঁয়াজ ক্রয় করতে পারবেন।

ট্যাগ: পেঁয়াজ
আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে চ্যাম্প…
  • ১৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা
  • ১৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০
  • ১৫ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন ১৯ আগস্ট পর্…
  • ১৫ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদা…
  • ১৫ আগস্ট ২০২৬