৯ রাইড শেয়ারিং প্রতিষ্ঠানকে চূড়ান্ত অনুমোদন

০৬ ডিসেম্বর ২০১৯, ১০:১৫ AM
৯ রাইড শেয়ারিং প্রতিষ্ঠানকে চূড়ান্ত অনুমোদন

৯ রাইড শেয়ারিং প্রতিষ্ঠানকে চূড়ান্ত অনুমোদন © টিডিসি ফটো

উবারসহ ৯টি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার লাইসেন্স পেয়েছে উবার, এর আগে মঙ্গলবার লাইসেন্স পায় পাঠাও। লাইসেন্স প্রাপ্তির তালিকায় ওভাই এবং সহজসহ মোট নয়টি কোম্পানি রয়েছে।

গত জুলাইয়ে বিআরটিএর অনলাইন পোর্টালের মাধ্যমে ১২টি প্রতিষ্ঠান রাইড শেয়ারিং কোম্পানি হিসেবে তালিকাভুক্তির আবেদন করে। নানা আনুষ্ঠানিকতার পর এখন পর্যন্ত নয়টি কোম্পানিকে সনদ দিয়েছে বিআরটিএ। লাইসেন্স দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিআরটিএর একটি সূত্র।

আবেদনকারী ১২টি কোম্পানির মধ্যে তিনটি প্রতিষ্ঠান পর্যাপ্ত কাগজপত্র না দেয়ায় চূড়ান্ত সনদ পায়নি। রাইড শেয়ারিং নীতিমালা অনুসারে, প্রথমে কোম্পানিগুলো তালিকাভুক্ত হবে। এরপর কমপক্ষে ১০০ গাড়ির নিবন্ধন নম্বর ও চালকদের তথ্যসহ বিস্তারিত বিআরটিএতে জমা দেওয়ার পর চূড়ান্ত সনদ দেওয়া হয়। এজন্য পরিশোধ করতে হয় নির্ধারিত অর্থ।

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬