এবার ফেসবুক গুজবে কাপঁলো যুক্তরাষ্ট্র

০৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৪২ AM

দেশে পেঁয়াজের দাম বাড়ায় লবণের গুজবের আতঙ্কে বাঙ্গালীর লবণ কেনায় ব্যস্ত মুর্হুত পার হতে না হতেই এবার যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে সাদা গাড়ি নিয়ে এক ভীতিকর গুজব। বলা হচ্ছে, সাদা রঙের গাড়িতে করে অপহরণকারীরা ওত পেতে রয়েছে। সুযোগ পেলে নারীদের অপহরণ করে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দিচ্ছে এবং তাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে।

সিএএনএনের এক প্রতিবেদনে জানানো হয়ে, গুজবের বিষয়টি উল্লেখ করে বাল্টিমোরের মেয়র জ্যাক ইয়াং একটি জরুরি সতর্কবার্তা জারি করেন। তিনি বলেন, তরুণীদের অপহরণ করতে সাদা রঙের গাড়ি ব্যবহার করা হচ্ছে।

গত শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইয়াং বলেন, সাদা গাড়ির কাছে নিজের গাড়ি পার্কিং করবেন না। চারপাশ দেখে নিন এবং জরুরি প্রয়োজনে ৯১১ এ ফোন কল করুন।

বাল্টিমোর পুলিশ বিভাগের একজন মুখপাত্র এ বিষয়ে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব বিষয়ে তাঁরা শুনেছেন। তবে মেয়রের কথামতো কোনো ঘটনার কোনো অভিযোগ তাঁরা পাননি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অপরাধ তদন্ত সংস্থা বা এফবিআইয়ের পক্ষ থেকেও বিষয়টি গুজব বলে জানানো হয়।

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬