এবার ল্যাপটপে আসছে ফোরকে বিশিষ্ট দুই পর্দার চমক

২৮ নভেম্বর ২০১৯, ০৯:১১ AM

© সংগৃহীত

আসুসেরর জেনবুক সিরিজের ল্যাপটপে আরও আধুনিক ও উদ্ভাবনী রূপ নিয়ে এসেছে নতুন জেনবুক প্রো ডুও। এ ল্যাপটপে চমক হিসেবে থাকছে দুটি পর্দায়। এছাড়া থাকছে অত্যাধুনিক ফোরকে প্রযুক্তিসম্পন্ন। বাজারের আধুনিক ফিচারসম্পন্ন ল্যাপটপগুলোর অন্যতম মনে করা হয় জেনবুক সিরিজকে।

ল্যাপটপটির দুটি পর্দায় এক সঙ্গে করা যাবে অনেক ধরনের কাজ। ‘মাল্টি টাস্ক’ জেনবুকের নতুন এই সংস্করণ বড় বিশাল চমক হয়ে এসেছে। ল্যাপটপটির ১৫.৬ ইঞ্চির মূল পর্দা ফোরকে ও এলইডি প্যানেল সম্পন্ন। কি-বোর্ডের ওপরে থাকা স্ক্রিনপ্যাড প্লাসও মূল পর্দার মতো ফোরকে রেজ্যুলেশনের। এতে ছবি ও ভিডিও সম্পাদনা আরও নিখুঁত হবে।

এক সঙ্গে অনেক কাজ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। মূল পর্দায় ছবি বা ভিডিও সম্পাদনার  সময় স্ক্রিনপ্যাড প্লাসে গান চালাতে পারবেন। আবার মূল পর্দায় স্কাইপে কলে কথা বলতে বলতেই স্ক্রিনপ্যাডে হিসাব-নিকাশ, ছবি আঁকা চালিয়ে যাওয়া যাবে।

কি-বোর্ডের ওপরে থাকা পর্দায় একসঙ্গে একাধিক অ্যাপ চালানো যাবে। জেনবুকের নতুন সংস্করণ উত্তাপ আর শব্দ নিয়ন্ত্রণে এগিয়ে আছে সবার চেয়ে। সর্বোচ্চ গতিতেও অভ্যন্তরীণ তাপমাত্রা থাকবে সহনীয়।

কোর আই নাইন প্রসেসর সমৃদ্ধ জেনবুক প্রো ডুওর ভেতরের আটটি হাইপার-থ্রেডেড কোর  যা ২.৬ গিগাহার্টজ বেজ স্পিডের-  গতিকে আরও বাড়িয়ে দেবে। এই গতি সর্বোচ্চ ৪.৫ গিগাহার্টজ পর্যন্ত যেতে পারে। সঙ্গে তো ৩২ জিবি মেমোরি তো আছেই। ল্যাপটপে উচ্চ রেজ্যুলেশনের ছবি, ফোরকে ভিডিও, বিশাল ডেটাবেজ ব্যবস্থাপনা কিংবা ক্যাড অ্যাপ্লিকেশনের কাজ সহজ করে দেবে এতে।

পাশাপাশি ল্যাপটপে আছে টাচপ্যাড ও নাম্বারপ্যাড। টাচস্ক্রিন সেন্সরটিও বাস্তবসম্মত। এর মানে হলো- অনাকাঙ্ক্ষিতভাবে পরিচালিত হবে এমন উচ্চমাত্রার সেন্সর নয়, আবার সহজে পরিচালনা করা যাবে না এমন স্থিরও নয়। উপযুক্ত সেন্সর ক্ষমতা রয়েছে ল্যাপটপটির প্রতিটি পর্দায়।

জেনবুক প্রো ডুও-তে সফটওয়্যার সহজে কাজ করবে, কারণ এর এক টেরাবাইট এসএসডি যেকোনো অ্যাপ্লিকেশনকে দ্রুত পরিচালনা করাতে পারদর্শী। ল্যাপটপের ওয়েবক্যাম, হেডফোন জ্যাক আর অ্যারে মাইক্রোফোন সর্বাধুনিক প্রযুক্তির ডিভাইস ও অ্যাপ্লিকেশনকে ধারণ করতে পারে। অ্যালেক্সা ভয়েজ-রিকগনিশন করতে পারবে নতুন জেনবুকটি।

আসিফ মাহমুদ ও পরিবারের ৯ অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখ…
  • ০৪ মার্চ ২০২৬
নিজেসহ বাবা-মা ও স্ত্রীর অ্যাকাউন্টে কত টাকা, দেখালেন আসিফ
  • ০৪ মার্চ ২০২৬
গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩ নেত…
  • ০৪ মার্চ ২০২৬
ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ, ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি এজাহার…
  • ০৪ মার্চ ২০২৬
৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য
  • ০৪ মার্চ ২০২৬
জাল সনদধারীর এমপিও বাতিল, অর্থ ফেরতসহ মামলার নির্দেশ
  • ০৪ মার্চ ২০২৬