ব্রাক ব্যাংকের কার্ডে আকাশ ডিটিইচের প্রথম মাসের সাবস্ক্রিপশন ফ্রি

২৭ নভেম্বর ২০১৯, ০৫:৫৯ PM

আগামী (৩১ ডিসেম্বর) মঙ্গলবার পর্যন্ত এক অফারের আওতায় ব্রাক ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডে আকাশ ডিটিএইচের নতুন সংযোগ কিনলে প্রথম মাসের সাবস্ক্রিপশন ফ্রি পাবেন গ্রাহকরা। এছাড়াও রেগুলার চ্যানেল, অনলাইন অথবা ইএমআই’র মাধ্যমে কিনলেও এ অফার উপভোগ করা যাবে।

সম্প্রতি ব্রাক ব্যাংকের হেড অফিস গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্স’র হেড অব বিজনেস অ্যান্ড সাপ্লাই চেইন জিয়া হাসান খান এবং ব্রাক ব্যাংকের হেড অব অলটারনেটিভ ব্যাংকিং চ্যানেলের নাজমুর রহিম নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

জিয়া হাসান খান বলেন,চুক্তিটির আওতায় ব্রাক ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আকাশ ডিটিএইচ সংযোগ কিনলে আকর্ষণীয় প্যাকেজসহ এক মাসের ফ্রি সাবস্ক্রিপশন ফি উপভোগ করতে পারবেন।

এ সময় বেক্সিমকো কমিউনিকেশন্স’র হেড অব মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস্ মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, বিজনেস প্লানিং অ্যান্ড সাপ্লাই চেইনের মোহাম্মাদ মোশারেফ হোসেন, পেমেন্ট অপারেসন্স’র ম্যানেজার মাহবুব উর রশিদ খান, পেমেন্ট রিকনসিলিয়েশন’র ডেপুটি ম্যানেজার আবু সাঈদ এবং ব্রাক ব্যাংকের হেড অব ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই-কমার্স’র সিরাজ সিদ্দিকী শাকিল, হেড অব প্রোডাক্টস ডিপোজিট অ্যান্ড এনএফবি’র সারাহ আনাম, ই-কমার্সের সিনিয়র ম্যানেজার সুলতান মাহমুদ সরকার এবং স্পেশালিস্ট ইমতিয়াজ খান উপস্থিত ছিলেন।

হামে প্রাণহানি ৯০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় মারা গেল ৮ জন
  • ১৫ আগস্ট ২০২৬
৬০৩ পরিচ্ছন্নতাকর্মী, ১২ ট্রাক, বিপুল পরিমাণ ব্যয়—তবু রাস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
ফলাফল নয়, ভিন্ন পরিকল্পনায় এগোতে চায় বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
  • ১৫ আগস্ট ২০২৬
কেন্দুয়ায় প্রাথমিকে প্রধান শিক্ষকের ১১০ পদ শূন্য, পাঠদান ব…
  • ১৫ আগস্ট ২০২৬
এইচএসসির সনদেই স্নাতক পাসের চাকরি, পেয়েছেন পদোন্নতিও, উদ্যো…
  • ১৫ আগস্ট ২০২৬