এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড পেল জেনেক্স ইনফোসিস-এটুআই

২৪ নভেম্বর ২০১৯, ০৬:২৩ PM

© টিডিসি ফটো

হেল্পলাইন ‘৩৩৩’ এর জন্য এশিয়ার মর্যাদাপূর্ণ পদক ‘দ্যা এশিয়া প্যাসিফিক আইসিটি আ্যলায়েন্স (এপিকটা)-২০১৯’ পেয়েছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এটুআই প্রকল্প। সরকারি নানা সেবা, কর্মকর্তাদের তথ্য, সামাজিক নানা সমস্যার প্রতিকার, পর্যটন ও জেলা সম্পর্কিত বিষয়ে তথ্য প্রদানে এ হেল্পলাইন চালু করা হয়।

ভিয়েতনামের হালংয়ে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ‘পাবলিক সেক্টর-গভর্নমেন্ট এন্ড সিটিজেন সার্ভিসেস’ ক্যাটাগরিতে এ দুই প্রতিষ্ঠানকে যৌথভাবে এ পদক দেওয়া হয়। এশিয়ার আইসিটি খাতের অস্কার বলা হয় এ পদককে। পদক গ্রহণ করেন এটুআইয়ের ডেপুটি সেক্রেটারি এবং ই-সার্ভিস স্পেশালিস্ট জনাব আশরাফ আমিন।

জেনেক্সের কো-ফাউন্ডার আদনান ইমাম এবং প্রিন্স মজুমদার যৌথ বিবৃতিতে বলেন, ‘হেল্পলাইন ৩৩৩ এর জন্য এপিকটার মতো আন্তর্জাতিক পর্যায়ের একটি পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ প্রকল্প মানুষের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছে তা দেখে সেবার মান ও পরিধি বাড়াতে আমরা আরও অনুপ্রানিত হয়েছি। তবে সর্বোপরি এই প্রকল্পে আমাদের ওপর আস্থা রাখার জন্য এটুআই, আইসিটি মন্ত্রণালয় ও রবি আজিয়াটা লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

গত বছরের ১২ এপ্রিল ৩৩৩ হেল্পলাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ‘সরকারি তথ্য ও সেবা সব সময়’ স্লোগান নিয়ে চালু হওয়া হেল্পলাইনটির মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে প্রতিকারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে তথ্য প্রদান ও অভিযোগ জানিয়ে উপকার পাচ্ছেন সাধারণ মানুষ। ৩৩৩ হেল্পলাইনের সাথে যুক্ত করা হয়েছে ৩৫ হাজারেরও বেশি সরকারি ওয়েবসাইট এবং অভিযোগ ব্যবস্থাপনা সফটওয়্যার।

এ বছর বিশ্বের ১৬টি দেশের ২১৫টি প্রকল্প এশিয়ার আইসিটি খাতের অস্কারখ্যাত এই এপিকটা অ্যাওয়ার্ডের বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।

পবিত্র ঈদুল ফিতরের নামাজের সঠিক নিয়ম, নিয়ত ও তাকবির
  • ২১ মার্চ ২০২৬
‘নতুন জামা কাউকে দেখালে ঈদ শেষ হয়ে যাবে’
  • ২১ মার্চ ২০২৬
সেমাইয়ের গন্ধ নেই, আছে স্মৃতির ভার—ঈদে প্রবাসীর নিঃশব্দ গল্প
  • ২১ মার্চ ২০২৬
আজ সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আবহ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদ উদযাপনে যা করবেন আর যা এড়িয়ে চলবেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন সকালেই শুরু বৃষ্টি, কালবৈশাখীসহ ঝড়-বৃৃষ্টির পূর্বা…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence