‘নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ’

১৯ নভেম্বর ২০১৯, ০৬:১৫ PM
 সেমিনারে অতিথিরা

সেমিনারে অতিথিরা © টিডিসি ফটো

নারী-পুরুষের সমতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে “নারী উদ্যোক্তা দিবস- ২০১৯” উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন।

পলক বলেন, দেশে বিচারপতি হতে শুরু করে সকল পর্যায়ে নারীর উপস্থিতি রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘বৈশ্বিক লিঙ্গবৈষম্য ২০১৮’ প্রতিবেদনে নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় সবার উপরে বাংলাদেশ।

প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ছেলেদের তুলনায় মেয়েদের এনরোলমেন্টের সংখ্যা বেশি। প্রায় ১ কোটি ৩০ লক্ষ মায়েদের কাছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে শিক্ষাবৃত্তির টাকা “মায়ের হাসিঁ” প্রকল্পের মাধ্যমে পৌছে দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিন ৩৮ কোটি বই সাড়ে ৪ কোটি ছাত্র-ছাত্রীদের কাছে বিনামূল্যে পৌছে দেওয়া হচ্ছে। এর ফলে বই কেনার পয়সা লাগছে না, নারী শিক্ষার্থীদের পড়াশুনার জন্যে বেতন দিতে হচ্ছে না, এমনকি স্কুলে টিফিনের ব্যবস্থাও করে দেয়া হয়েছে। ফলে এখন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাও বেড়ে গেছে।

জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, প্রধানমন্ত্রী সব সময় একটি কথা বলেন আর সেটা হল নারীর ক্ষমতায়নের মূলভিত্তি হল নারীর আর্থিক স্বাধীনতা। অর্থাৎ যদি একজন মেয়ে আর্থিকভাবে স্বচ্ছল হয় তখনই কেবল সম্ভব তার ক্ষমতায়নটাকে নিশ্চিত করা। এছাড়া তিনি আরো বলেন যে সরকার নারীদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রচলন করেছে।

তিনি আরও বলেন, রপ্তানী আয়ের ৩৪ বিলিয়ন ডলারের প্রায় ৮০ শতাংশ কন্ট্রিবিউট করছে নারী। আমাদের পুরো অর্থনৈতিক কাঠামোর মূল ভিত্তি দাড়িয়ে আছে নারী উদ্যোক্তা ও নারী সমাজের উপর। অর্থনৈতিক পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি অবদান আমাদের নারী সমাজের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার, এমপি , বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ড. রুবানা হক এবং ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি শমী কায়সার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প” (iDEA) এর পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।

এইচএসসি পাসেই নিটল-নিলয় গ্রুপ নিয়োগ দেবে ৪ জেলায়, আবেদন ১১ …
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের খাতা মূল্যায়ন করবেন কারা?
  • ১৫ আগস্ট ২০২৬
এসএ গ্রুপ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন ১১ সে…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছাড়াল, বাকি আরও দুদিন
  • ১৫ আগস্ট ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের খণ্ডকালীন নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ আগস্ট ২০২৬
সেই তর্ক কাণ্ডে মিরাজের কাছে ‘ভুল’ স্বীকার স্টার্কের
  • ১৫ আগস্ট ২০২৬