ফেসবুকের কাছে ১২৩ জনের তথ্য চেয়েছে বাংলাদেশ

১৫ নভেম্বর ২০১৯, ০৭:৪৩ PM

© টিডিসি ফটো

ব্যবহারকারীদের তথ্য চেয়ে ফেসবুকের কাছে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের করা আবেদনের পর্যালোচনা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বড় সাইটটি। ফেসবুকের পর্যবেক্ষণ বলছে, অতীতের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে সরকারের তথ্য চাওয়ার বিষয়টি।

শুক্রবার বিশ্বের শীর্ষ এই মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম তাদের এক ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পড়ুন: মাকে খাওয়াতে আবরারের বাড়িতে বুয়েট শিক্ষার্থীরা

ফেসবুক বলছে, গত বছরের শেষ ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে সরকারিভাবে তথ্য চাওয়ার আবেদন বেড়েছে প্রায় ১৬ গুণ।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে ১২৩ জন ব্যবহারকারীর তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে। মোট ৯৫ বার এসব অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে আইনি প্রক্রিয়ার সম্পন্নের জন্য অনুরোধ রয়েছে ১৫টি; জরুরি ভিত্তিতে তথ্য চেয়ে অনুরোধ ৮০টি। তবে বাংলাদেশ সরকারের এ অনুরোধের ৪৭ শতাংশের সাড়া দিয়েছে ফেসবুক।

পড়ুন: মাত্র ৯ বছর বয়সেই স্নাতক ডিগ্রি!

এর মধ্যে জরুরি অনুরোধের ৪৮ শতাংশ এবং আইনি প্রক্রিয়ার অনুরোধের ২০ শতাংশের তথ্য বাংলাদেশকে সরকারকে দেয়া হয়েছে বলে জানায় ফেসবুক।

গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের কাছে অন্তত ১৯৫ জন ব্যবহারকারীর তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার। মোট ১৪৯ বার ফেসবুকের কাছে অনুরোধ জানিয়ে এসব অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। ফেসবুক বলছে, গত বছরের শেষার্ধে বাংলাদেশ সরকার ১৯ বার আইনি প্রক্রিয়ার এবং ১৩০ বার জরুরি অনুরোধ জানিয়ে এসব অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল।

পড়ুন: তেলচিত্রে শাখারি বাজার, বর্ষসেরা ঢাবি ছাত্র হেলালের ছবি

বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্য দেশগুলোর অনুরোধের পর্যালোচনায় ফেসবুক বলছে, চলতি বছর ফেসবুকের কাছে সর্বাধিক তথ্য চাওয়ার রেকর্ড মার্কিন যুক্তরাষ্ট্রের। এ বছরের প্রথম ছয় মাসে ফেসবুকের কাছে ৫০ হাজার ৭১৪ জন ব্যবহারীর তথ্য চেয়েছে দেশটি। সেই সাথে এই তথ্য চাওয়ার বিষয়টি যাতে ব্যবহারকারীকে না জানানো হয় সে ব্যাপারে নির্দেশও দেয়া হয়।

তথ্য চাওয়ার এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। চলতি বছরের প্রথমার্ধে ২২ হাজার ৬৮৪ জনের তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ২০ হাজার ৮০৫ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছিল ভারত।

আরো পড়ুন:

আমি নিজেই মায়ের বিয়ে দিয়েছি: নুহাশ

বইয়ের সঙ্গে পেঁয়াজ ফ্রি!

ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন নামাজে যাওয়ার আগে ও পরে ১০ আমল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আগের রাতে রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ২১ মার্চ ২০২৬
রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence