বিপিএল শুরু হচ্ছে ১১ ডিসেম্বর

০৬ নভেম্বর ২০১৯, ০৬:২০ PM

১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের সপ্তম আসর। আর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ৬ ডিসেম্বর। কিন্তু আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করবো বলে ঠিক করেছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু হচ্ছে ৮ ডিসেম্বর। সেটা সরকার ঘোষণা করেছে। এর প্রথম দিন (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী আমাদের এই বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করার জন্য সম্মতি দিয়েছেন। উনি নিজে এসে এটা উদ্বোধন করবেন। এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার।

এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিপিএল আয়োজন করা হচ্ছে। এবার কোনো ফ্রাঞ্চাইজি নেই। বিপিএলের আয়োজন এবং দল ব্যবস্থাপনা সবই করবে বিসিবি। বঙ্গবন্ধুর জন্মশতাবর্ষিকী উপলক্ষে এবারের টুর্নামেন্টের নামকরণ করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল নামে।

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬