বেসিস জাতীয় আইসিটি পুরস্কার পেল শাটল

২৯ অক্টোবর ২০১৯, ০৫:৩৫ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর জাতীয় আইসিটি পুরস্কার ২০১৯ অর্জন করেছে নারীদের জন্য পরিবহণ সেবা প্রদানকারী ডিজিটাল স্টার্ট-আপ শাটল। অন্তর্ভুক্তি ও কমিউনিটি সেবা ক্যাটাগরিতে এ পুরস্কার জিতেছে দ্রুত বর্ধনশীল এই সেবাটি।

বেসিস জাতীয় আইসিটি পুরস্কার পাওয়ায় এ বছরের নভেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলো স্টার্ট-আপটি।

রাজধানীতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান থেকে নারীদের পিক ও ড্রপ সেবা দিয়ে থাকে শাটল। বর্তমানে দৈনিক ১ হাজার নারী সেবাটি উপভোগ করছেন।

নিজেদের কর্মকর্তাদের মধ্য থেকে ডিজিটাল উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে নেওয়া রবি’র পদক্ষেপ আর-ভেঞ্চারের ফসল হচ্ছে এই স্টার্ট-আপটি।

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬