মোবাইল অর্ডার দিয়ে বাক্স ভর্তি পাথর পেলেন সাংসদ

২৮ অক্টোবর ২০১৯, ০৮:০২ PM

এবার অনলাইনে মোবাইল অর্ডার দিয়ে প্রতারণার শিকার হলেন খোদ ভারতের ক্ষমতাসীন বিজেপি সাংসদ। স্মার্টফোনের বদলে তিনি পেয়েছেন পাথর। বাধ্য হয়ে স্থানীয় ইংরেজবাজার থানায় অ্যামাজন কম্পানির নামে অভিযোগ করেছেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সাংসদ খগেন মুর্মুর মোবাইল সম্প্রতি খারাপ হয়ে যায়। অনলাইনের মাধ্যমে অ্যামাজন থেকে একটি স্মার্টফোন দিপাবলী অফারে বুক করেন তিনি। যার মূল্য প্রায় ১১ হাজার ৯৯৯ টাকা।

সে অনুসারে মোবাইলটি সোমবার সকালে তার বাড়ি ইংরেজবাজার শহরের মকদমপুরে আসে। বাড়ির লোকজন ওই মোবাইল আসার কুরিয়ার নেন। খুলে দেখতে পান, যে মোবাইল অর্ডার দেওয়া হয়েছিল সেই কম্পানির মোবাইল ফোনের কোন বাক্স নেই। অন্য কম্পানির বাক্সে মোবাইল পাঠানো হয়েছে। এরপর বাক্স খুলতেই বিজেপি সাংসদ দেখতে পান মোবাইল তাতে নেই। ভেতরে শুধু পাথরের টুকরো রয়েছে। সেটা দেখেই চক্ষু চড়কগাছ হয়ে ওঠে সাংসদের।

সাংসদ খগেন মুর্মু জানান, অ্যামাজন কম্পানি মানুষের সঙ্গে প্রতারণা করছে। প্রতারণার শিকার আমি নিজেও। এ সমস্ত কম্পানি কোটি কোটি টাকা মানুষের সঙ্গে প্রতারণা করছে। অনলাইন পরিষেবা একটি বৃহৎ পরিষেবায় পরিণত হয়েছে। সে ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কম্পানি কিভাবে এ ধরনের ঘটনা ঘটায়।

তিনি আরো বলেন, এর পেছনে অন্য অসাধু চক্র রয়েছে কি? সমস্ত ঘটনা লিখিত আকারে ইংরেজবাজার থানার জানানো হয়েছে। এই প্রতারণা থেকে মানুষকে মুক্তি দিতে যতদূর যেতে হয় আমি যাব। মানুষের সঙ্গে প্রতারণা কখনোই মেনে নেওয়া হবে না।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬