চকলেটে সোনা

২৬ অক্টোবর ২০১৯, ০৮:৪১ AM

চকলেটের ওপর ব্যবহৃত হয়েছে খাওয়ার উপযোগী সোনা। আরও ব্যবহৃত হয়েছে জাফরান ও হোয়াইট ট্রাফেল। এটি এমনভাবে মোড়কজাত করা হয়েছে যে দেখতে মুকুটের মতো লাগে। মোড়কও সাড়ে ৫ হাজার ক্রিস্টাল দিয়ে সাজানো। আর এককেজি ওজনের প্রতিটি চকলেট বক্সের দাম নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার রুপি!

এক বক্স চকলেটের দাম ৪ লাখ ৩০ হাজার রুপি! আবার তাতে মেশানো খাওয়ার উপযোগী সোনা- শুনতে অবাক লাগলেও ভারতের বাজারে মিলছে বিশ্বের অন্যতম দামি এই চকলেট। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চকলেটটির বিপণন শুরু হয়েছে।

ভারতের নামী কোম্পানি আইটিসির লাক্সারি চকলেট ফ্যাবেল ব্র্যান্ড নতুন এই চকলেট নিয়ে এসেছে। এটি বিশ্বের অন্যতম দামি চকলেট। জানা গেছে, চকলেটটি ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। বিলাসী এই চকলেটের নাম ‘ফ্যাবেল ট্রিনিটি ট্রাফলস এক্সট্রা অর্ডিনেয়র’।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬