৮ মাস পর খুলে দেয়া হলো সামহোয়্যার ইন ব্লগ

২৫ অক্টোবর ২০১৯, ০৬:৩১ PM
‘সামহোয়্যার ইন ব্লগে’র হোমপেজ

‘সামহোয়্যার ইন ব্লগে’র হোমপেজ © টিডিসি ফটো

বাংলা ব্লগ সাইট ‘সামহোয়্যার ইন ব্লগ’ খুলে দেওয়া হয়েছে। সাইটটিতে আগের মতোই ঢোকা যাচ্ছে। সাইটটি ৮ মাস বন্ধ ছিল। ‘সামহোয়্যার ইন ব্লগ’ খুলে দেওয়ার বিষয়টি ২৩ অক্টোবর রাতে জানাজানি হয়। ওই রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুক পোস্টে বলেন, ‘আপনি হয়তো জানেন না টিকটক, বিগো, সামহোয়্যার ইন ব্লগ এখন আর ব্লক করা নয়।’

এদিকে সাইটটি চালুর পরে ‘সামহোয়্যার ইন ব্লগ ডট নেট’ কর্তৃপক্ষ সাইটের হোমপেজে জানায়, অবশেষে মুক্ত হলো সামহোয়্যার ইন ব্লগ: সত্যের জয় হলো। নানা চড়াই উৎরাই পেরিয়ে ৮ মাস পরে সাইটটি মুক্ত করে দেওয়ার জন্য সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ মন্ত্রী মোস্তাফা জব্বারকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে।

২০০৫ সালে প্রতিষ্ঠিত ‘সামহোয়্যার ইন ব্লগে’ বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার আগে দিনে প্রায় চারশ ব্লগ পোস্ট হতো, ৬০ হাজার পাঠক সেটিতে প্রবেশ করতেন৷ সাইটটির নিবন্ধিত ব্লগারের সংখ্যা দুই লাখ। গত ১৭ ফেব্রুয়ারি হঠাৎ করে এই সাইটটি বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছিল।

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬