এশিয়ার সেরা সিটিজেন এনগেজমেন্ট প্রকল্পের স্বীকৃতি পেল ‘৩৩৩’

২০ অক্টোবর ২০১৯, ০৫:৪১ PM

© টিডিসি ফটো

বাংলাদেশের জাতীয় কল সেন্টার ৩৩৩- কে এশিয়ার সেরা সিটিজেন এনগেজমেন্ট প্রকল্পের স্বীকৃতি দিয়েছে গভইনসাইডার। এটি সরকারী খাতের উদ্ভাবনকে তুলে ধরার কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। সরকারী সেবা নেয়ার প্রক্রিয়া জানা এবং নানা সামাজিক সমস্যার সমাধানের জন্য কল সেন্টারটিতে কল করতে পারেন নাগরিকরা।

এ বছরের ১৬ এপ্রিল থাইল্যান্ডের ব্যাঙ্ককের ইউনাইটেড ন্যাশন কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ পুরস্কারটি গ্রহণ করেন ৩৩৩-এর ই-সার্ভিস স্পেশালিস্ট ও ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল আমিন। সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই), রবি আজিয়াটা লিমিটেড এবং জেনেক্স ইনফোসিসের যৌথ উদ্যোগ হচ্ছে ৩৩৩।

২০১৮ সালের ১২ এপ্রিল যাত্রা শুরুর পর থেকে সারাদেশ থেকে এ পর্যন্ত ৩৪ লাখ কল রিসিভ করেছে কল সেন্টারটি। এর মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ১২ হাজারের বেশি সামাজিক সমস্যার সমাধান এবং ৩ হাজারের বেশি বাল্য বিয়ে ঠেকানো সম্ভব হয়েছে। এছাড়া প্ল্যাটফর্মটির মাধ্যমে বিভিন্ন সামাজিক দুর্নীতি প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে সহজেই যোগাযোগ করতে পেরেছেন বাসিন্দারা।

এভাবে জনসেবাকে গণমানুষের দোরগোরায় পৌঁছে দিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে ৩৩৩। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় এ এক বড় সাফল্য।

সেরা সিটিজেন এনগেজমেন্ট প্রকল্পের স্বীকৃতি পায় এমন একটি প্রকল্প যা জনগণকে সম্পৃক্ত করে এবং বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারে। উদ্ভাবনী প্রক্রিয়ার মাধ্যমে জনসেবা সম্পর্কিত তথ্য দেয়া এবং এ পদক্ষেপে জনসম্পৃক্ততার মাধ্যমে সমাজে লক্ষণীয় পরিবর্তন আনার মতো প্রভাব থাকতে হয় প্রকল্পটির।

গভইনসাইডারের কাছ থেকে সেরা সিটিজেন এনগেজমেন্ট প্রকল্পের পুরস্কার পাওয়ার পাশাপাশি টেকসই অন্তর্ভূক্তি ও কমিউনিটি সেবা ক্যাটাগরিতে জাতীয় আইসিটি পুরস্কার ২০১৯ অর্জন করেছে ‘৩৩৩’।

ট্যাগ: রবি
ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
  • ২৯ জুন ২০২৬
প্রত্যেকে একটি করে গাছ লাগাবে, ভাই-বোন জন্ম  নিলে তাদের নাম…
  • ২৯ জুন ২০২৬
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬
আমি সিলেটের মানুষ, প্রধানমন্ত্রী হাফ সিলেট, আমরা ওয়ান প্লাস…
  • ২৯ জুন ২০২৬
জাপানকে নিয়ে সতর্ক আনচেলত্তি—‘এটা ফাইনালের মতোই কঠিন ম্যাচ’
  • ২৯ জুন ২০২৬
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভ…
  • ২৯ জুন ২০২৬