ওয়েলবিইং ফার্মেসিতে বিশেষ ছাড় পাচ্ছে রবি গ্রাহকরা

১৩ অক্টোবর ২০১৯, ০৭:৩৮ PM

© টিডিসি ফটো

রবির গ্রাহকরা এখন থেকে ওয়েলবিইং ফার্মেসির নিজস্ব আউটলেট থেকে ওষুধ ও অন্যান্য পণ্য কেনার ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। ধন্যবাদ প্রোগ্রামের আওতায় অফারটি এনেছে প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষে রাজধানীর রবির কর্পোরেট অফিসে সম্প্রতি কোম্পানিটির কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস’র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বর্ণা আহমেদ এবং ওয়েলবিইং ফার্মেসির বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার শফিকুর রহমান জিকো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

এ সময় রবির লয়্যালটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম, ম্যানেজার শাহাদাত মজুমদার ও আহমেদ ইউ চৌধুরী এবং ওয়েলবিইং ফার্মেসির বিজনেস ডেভেলপমেন্টের সিনিয়র এক্সকিউটিভ মো: নঈম উদ্দিন আহমেদ ও এক্সকিউটিভ সরাফ তাসনিম উপস্থিত ছিলেন।

ইউনাইটেড ফার্মা এবং হেলথকেয়ার লিমিটেডের একটি ট্রেডমার্ক প্রতিষ্ঠান হচ্ছে ওয়েলবিইং ফার্মেসি। এটি বাংলাদেশের প্রথম কমিউনিটি-ভিত্তিক চেইন শপ ফার্মেসি। ফার্মেসিটি ২০১৮ সালের এপ্রিলে যাত্রা শুরু করে। এটি ইউনাইটেড গ্রæপের একটি প্রতিষ্ঠান।

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের দোয়া, এতিম শিক্ষ…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতা রিংকুর উদ্যোগে দো…
  • ১৫ আগস্ট ২০২৬
তবে কী নতুন ‘ইয়ামালের’ সূচনা, নজর রাখছে বার্সেলোনা
  • ১৫ আগস্ট ২০২৬
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, বিপুল বিদেশি ম…
  • ১৫ আগস্ট ২০২৬
তারা হারিকেন সামনে নিয়ে আন্দোলন করছে, অথচ তাদের পেছনে ফ্যান…
  • ১৫ আগস্ট ২০২৬
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাকসুর নারী এজিএস মেঘলা
  • ১৫ আগস্ট ২০২৬