অবৈধ পোস্ট ফেসবুক থেকে সরাতে নতুন আইন

০৪ অক্টোবর ২০১৯, ০৪:০৮ PM

© টিডিসি ফটো

বিশ্বে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এতে খেলাধুলা, বিনোদন, সংগীত, ছবি তথা দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট দিয়ে থাকেন ব্যবহারকারীরা। এসব পোস্টের কোনও কোনওটি হয়তো ভুল বা অবৈধ হিসেবে ধরা পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে।

এখন থেকে অবৈধ এসব পোস্ট সরিয়ে ফেলার জন্য ফেসবুক কিংবা এ ধরনের অন্যান্য অ্যাপ ও ওয়েবসাইটকে নির্দেশ দেওয়া যাবে মর্মে বৃহস্পতিবার আইন জারি করেছেন ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত।

শুনানিতে আরও জানানো হয়, ব্যবহারকারীরা সব পোস্ট রিপোর্ট করবে, সে অপেক্ষায় না থেকে বরং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর উচিত নিজ উদ্যোগে অবৈধ পোস্ট খুঁজে তা মুছে ফেলা। এদিকে ফেসবুক বলছে, এই নির্দেশ বাক্স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে। প্রতিষ্ঠানটি এই শুনানির বিপক্ষে আবেদন করতে পারবে না।

মামলাটি কী নিয়ে?
অস্ট্রেলীয় রাজনীতিবিদ ইভা গ্লয়িশনিগ-পিয়েশ্চেক সম্পর্কে ফেসবুকে এক অবমাননাকর পোস্ট নিয়ে এই মামলার সূচনা। অস্ট্রেলিয়ার আদালত থেকে বলা হয়েছে, ওই পোস্ট তাঁর সুনাম ক্ষুণ্ন করেছে। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী ব্যবহারকারীর অবৈধ পোস্ট যতক্ষণ না পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের গোচরে আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের দায়ী করা যাবে না। আর গোচরে এলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলতে হবে।

শুনানির গুরুত্বপূর্ণ তিনটি দিক হল— ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশ যদি এমন কোনও পোস্ট খুঁজে পায়, যা ওই দেশের আদালতের নিয়ম অনুযায়ী অবৈধ, তবে ওই ওয়েবসাইট বা অ্যাপকে তা সরিয়ে ফেলার নির্দেশ দিতে পারবে।

কোনও অবৈধ পোস্টের একই বার্তার অন্যান্য পোস্ট সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া যাবে।

যদি সংশ্লিষ্ট দেশের সঙ্গে কোনও দ্বিপক্ষীয় চুক্তি থেকে থাকে তবে গোটা বিশ্ব থেকেই সে অবৈধ পোস্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া যাবে বলেও শুনানিতে উল্লেখ করা হয়।

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের দোয়া, এতিম শিক্ষ…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতা রিংকুর উদ্যোগে দো…
  • ১৫ আগস্ট ২০২৬
তবে কী নতুন ‘ইয়ামালের’ সূচনা, নজর রাখছে বার্সেলোনা
  • ১৫ আগস্ট ২০২৬
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, বিপুল বিদেশি ম…
  • ১৫ আগস্ট ২০২৬
তারা হারিকেন সামনে নিয়ে আন্দোলন করছে, অথচ তাদের পেছনে ফ্যান…
  • ১৫ আগস্ট ২০২৬
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাকসুর নারী এজিএস মেঘলা
  • ১৫ আগস্ট ২০২৬