দেশে ছয় ক্যামেরার ফোন ভি১৭প্রো এনেছে ভিভো

০৩ অক্টোবর ২০১৯, ১১:০৫ PM
দেশে ছয় ক্যামেরার ফোন ভি১৭প্রো এনেছে ভিভো

দেশে ছয় ক্যামেরার ফোন ভি১৭প্রো এনেছে ভিভো © টিডিসি ফটো

দেশের প্রথম ছয় ক্যামেরার ফোন ভি১৭প্রো বাজারে নিয়ে এসেছে বহুজাতিক চীনা কোম্পানি ভিভো। সময়ের চাহিদা ও গ্রাহকদের ফ্যাশন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে মোবাইল প্রযুক্তির কয়েকটি প্রথম ফিচারকে সঙ্গী করে গ্রাহকদের হাতে আসছে কোম্পানির এ ফ্ল্যাগশিপ ফোনটি। বিশ্বের প্রথম ডুয়াল পপ আপ সেলফি ক্যামেরাও এতে যুক্ত করা হয়েছে।

ভি১৭প্রোর দুইটি সেলফি ক্যামেরার একটি ৩২ মেগাপিক্সেলের এবং অপরটি মুনলাইট ফ্লাশসহ ৮ মেগাপিক্সেলের। এর পেছনের চারটি ক্যামেরা যথাক্রমে ৪৮ মেগাপিক্সেলের এইচডি, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো, ৮ মেগাপিক্সেলের এআই সুপার ওয়াইড অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেলের। আলো সংবেদনশীল ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরাটি সব ধরণের পরিস্থিতিতে উজ্জ্বল এবং প্রাণবন্ত ছবি নিশ্চিত করে।

৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের মোবাইলটি গ্ল্যাশিয়ার আইস এবং মিডনাইট ওশেন- এ দুই রঙে পাওয়া যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা। ফাস্ট চার্জিং প্রযুক্তির ফোনটি দ্রুত রিচার্জ করা যাবে। আর ফুল স্ক্রিন ডিসপ্লে এবং গ্লাস বডি মুগ্ধ করবে ক্রেতাদের।

রাজধানীর রেডিসন ব্লু ঢাকা হোটেলে আয়োজিত এক উদ্বোধন অনুষ্ঠানে ভিভোর ভি সিরিজের সর্বশেষ ফোন ভি১৭প্রো’র উন্মোচন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডিউক এবং সেলস ডিরেক্টর মিস শ্যারন।

অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডিউক বলেন, “গ্রাহকদের চাহিদা ও আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেয় ভিভো। ভি১৭প্রো-তে এর উদ্ভাবনী সম্মিলন ঘটেছে। দুইটি পপ আপ সেলফি ক্যামেরাসহ ছয়টি ক্যামেরা, থ্রি সি চার্জিং প্রযুক্তি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টসহ নানা প্রযুক্তির কারণে ফোনটি ব্যবহারে অনন্য অভিজ্ঞতা পাওয়া যাবে।”

ভিভো ভি১৭প্রো’র অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফানটাচ ওএস ৯.১। ৪ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটি চলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ এআইই অক্টাকোর প্রসেসরে। ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং থ্রি সি ইউএসবি পোর্টের কারণে এটি দ্রুত রিচার্জ করা যায়। ৬ দশমিক ৪৪ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লের ফোনটির রেজ্যুলেশন ১০৮০*২২৪০ পিক্সেল।

ভিভো বাংলাদেশ’র সেলস ডিরেক্টর মিস শ্যারন বলেন, মোবাইল এখন লাইফ স্টাইলের অবিচ্ছেদ্য অংশ। এটি একদিকে সহজে ব্যবহারযোগ্য অন্যদিকে দ্রুত ফাংশন ক্ষমতা থাকা দরকার। একইসঙ্গে ডিজাইনও আকর্ষণীয় হওয়া জরুরি। ভিভো ভি১৭প্রো-তে অত্যাধুনিক প্রযুক্তি ও অনন্য ডিজাইনের সমন্বয় পাবেন গ্রাহকরা।

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের দোয়া, এতিম শিক্ষ…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতা রিংকুর উদ্যোগে দো…
  • ১৫ আগস্ট ২০২৬
তবে কী নতুন ‘ইয়ামালের’ সূচনা, নজর রাখছে বার্সেলোনা
  • ১৫ আগস্ট ২০২৬
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, বিপুল বিদেশি ম…
  • ১৫ আগস্ট ২০২৬
তারা হারিকেন সামনে নিয়ে আন্দোলন করছে, অথচ তাদের পেছনে ফ্যান…
  • ১৫ আগস্ট ২০২৬
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাকসুর নারী এজিএস মেঘলা
  • ১৫ আগস্ট ২০২৬