৭০টি দেশ থেকে ভুয়া খবর ছড়ানো হয় ফেসবুকে

২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩১ AM

© ফাইল ফটো

বিশ্বের অন্তত ৭০টি দেশ থেকে ভুয়া খবর ছড়ানো হয় ফেসবুকে। আর এতে রাজনৈতিক দল কিংবা সরকারও সরাসরি জড়িত। সমালোচনার মুখে পড়ে এখন ভুয়া খবর বন্ধের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফেসবুক।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি গবেষণা করেছেন। তারা জানিয়েছেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর ভুয়া তথ্য প্রচারের জন্য ফেসবুক ব্যবহার করছে। মূলত প্রতিপক্ষকে ঘায়েল করতে এ ধরণের পন্থা গ্রহণ করা হয়। গবেষকরা বলেন, ফেসবুকের ব্যাপক আকার ও পরিচালনাপদ্ধতি ভুয়া খবর ঠেকানোর হারকে দুর্বল করে রেখেছে।

‘দ্য গ্লোবাল ডিসইনফরমেশন অর্ডার ২০১৯: গ্লোবাল ইনভেনটরি অব অরগানাইজড সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন’ শীর্ষক গবেষণায় হয়, ৭০টি দেশে সরকার ও রাজনৈতিক দলগুলো অপব্যবহার করছে ফেসবুকের। দুই বছর আগের তুলনায় এর হার এখন দ্বিগুণ হয়ে গেছে। এতে জনগণের মতামতকে বদলে দেওয়া সম্ভব হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যে ৭০টি দেশের তালিকা এসেছে তারমধ্যে ভারত, পাকিস্তান ও মিয়ানমারের নাম এসেছে। তবে তালিকায় বাংলাদেশের নাম নেই। এতে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান, চীন, তুরস্ক, রাশিয়া, থাইল্যান্ড, ব্রাজিল, স্পেনের মতো দেশ রয়েছে।

গবেষকেরা তিন বছর সামাজিক যোগাযোগের মাধ্যম পর্যবেক্ষণ করেন। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের দুজন গবেষক রাজনৈতিক দলগুলোর ফেসবুকের বৈশ্বিক পর্যায়ে পৌঁছানোর ক্ষমতা আর অন্যটি হচ্ছে ফেসবুকে ভুয়া খবর ঠেকানোর ব্যর্থতার বিষয়টি চিহ্নিত করেন।

গবেষকেরা বলেন, ২০১৮ সালে ৪৮টি দেশ ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোর কাজ করত। ২০১৭ সালে মাত্র ২৮টি দেশ থেকে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ ছিল।

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬