৪ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

২০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৭ PM

© সংগৃহীত

ভুয়া নামে পরিচালিত অ্যাকাউন্ট থেকে বেশিরভাগই কাতার ও ইয়েমেন সংশ্লিষ্ট বিষয়ে টুইট করা হতো বলে অভিযোগ এনে ৪ হাজার ২৫৮টি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ক্ষুদে ব্লগ সাইট টুইটার। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে এই অ্যাকাউন্টগুলো পরিচালিত হতো সংঘবদ্ধ নেটওয়ার্ক দ্বারা।

এছাড়া আমিরাতি ও মিসরের ২৬৭টি অ্যাকাউন্টের আরও একটি নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

টুইটার জানিয়েছে, সৌদি সরকারের সমর্থনে এসব অ্যাকাউন্ট থেকে কাতার ও ইরানকে লক্ষ্যবস্তু বানিয়ে বহুমুখী তথ্যযুদ্ধ চালানো হতো। ডটডেভ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এসব অ্যাকাউন্ট ব্যবস্থাপনার দায়িত্বে ছিল বলে জানিয়েছে কোম্পানিটি।

গত মাসে সৌদি প্রচারণায় মদত দেওয়ার অভিযোগে ৩৫০টি অ্যাকাউন্ট ও পেজ মুছে দেয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। ওই সময়ে ফেসবুক আরও জানায়, অস্ত্র বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট আলাদা আরও ৩৫০টি অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে।

প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ফেসবুকের এমন সিদ্ধান্তের পর সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলো টুইটার।

টুইটার কর্তৃপক্ষ বলছে, এসব অ্যাকাউন্টের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ডটডেভ নামে এক বেসরকারি প্রতিষ্ঠান। কোম্পানিটির ওয়েবসাইটে তাদের সম্পর্কে বলা হয়েছে, এটি আবুধাবিভিত্তিক প্রথাগত সফটওয়্যার সল্যুশন কোম্পানি। ডটডেভের গিজাভিত্তিক মিসরেও একটি শাখা রয়েছে।

শুক্রবার একই সঙ্গে সৌদি রাজ পরিবারের উপদেষ্টা সৌদ আল কাহতানির অ্যাকাউন্টও বাতিল করেছে টুইটার। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সংশ্লিষ্টতায় সন্দেহভাজন ভূমিকার কারণে বহিষ্কার হওয়ার দেড় বছর পর তার অ্যাকাউন্ট বাতিল করলো টুইটার।

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের দোয়া, এতিম শিক্ষ…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতা রিংকুর উদ্যোগে দো…
  • ১৫ আগস্ট ২০২৬
তবে কী নতুন ‘ইয়ামালের’ সূচনা, নজর রাখছে বার্সেলোনা
  • ১৫ আগস্ট ২০২৬
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, বিপুল বিদেশি ম…
  • ১৫ আগস্ট ২০২৬
তারা হারিকেন সামনে নিয়ে আন্দোলন করছে, অথচ তাদের পেছনে ফ্যান…
  • ১৫ আগস্ট ২০২৬
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাকসুর নারী এজিএস মেঘলা
  • ১৫ আগস্ট ২০২৬