পিক্সমামা’র সাথে রোর বাংলাদেশ লিমিটেডের চুক্তি

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৯ PM

© টিডিসি ফটো

বিজ্ঞাপন শিল্পকে আরো প্রাণবন্ত করে তুলতে রোর বাংলাদেশ লিমিটেডের সাথে একটি সমঝোতা চুক্তি সই করেছে দেশের প্রথম ডিজিটাল কন্টেন্ট মার্কেটপ্লেস পিক্সমামা। বাংলাদেশের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন শিল্পকে আরো সমৃদ্ধ করতে উভয় সংস্থাকে সহযোগিতা করবে চুক্তিটি।

চুক্তির ফলে এখন থেকে ১৭ শতাংশ ছাড়ে পিক্সমামা থেকে ডিজিটাল ছবি কিনতে পারবে রোর বাংলাদেশ লিমিটেড। পাশাপাশি কাস্টম শ্যুটসহ রোর বাংলাদেশ লিমিটেডকে সকল প্রকার ডিজিটাল সাপোর্ট প্রদান করবে পিক্সমামা। এছাড়া কৌশলগত চুক্তিটি উভয় সংস্থাকে তাদের ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের সাথে আরো বেশি কাজের সুযোগ তৈরি করবে।

এ উপলক্ষ্যে রাজধানীর উত্তরায় পিক্সমামা’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সিইও মোস্তাফিজুর রহমান ও রোর বাংলাদেশ লিমিটেড’র এডিটর ইন চিফ তাহসীন মাহমুদ সমঝোতা চুক্তিতে সই করেন।

এ সময় পিক্সমামা’র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রিফাত ইকবাল, টেকনোলজি লিড আশিকুজ্জামান এবং রোর বাংলাদেশ লিমিটেড’র ডেপুটি এডিটর মুহায়মিনুল ইসলাম অন্তিক ও সিনিয়র এক্সিকিউটিভ আফাজ মুস্তাফা উপস্থিত ছিলেন।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬