গুগলকে ৫৫ কোটি ডলার জরিমানা

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৪ PM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে ৫৫ কোটি ডলার জরিমানা করেছে ফ্রান্স। দেশটিতে সব কাজের জন্য প্রতিষ্ঠানটি ঠিকমতো হিসাব দিচ্ছে কিনা-তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফরাসি কর্মকর্তারা।

গুগলের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ৫০ কোটি ইউরো জরিমানা দেওয়ার পাশাপাশি অন্যান্য কর বাবদ আরও ৪৬ কোটি ৫০ লাখ ইউরো পরিশোধ করবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে এক বিবৃতিতে গুগলের মুখপাত্র বলেছেন, ‘আমরা এখন ফ্রান্সে কর এবং প্রাসঙ্গিক সব মামলা মীমাংসা করেছি, যা অনেক বছর ধরে চলে আসছিল।’

তিনি বলেন, ‘ফরাসি আদালতের নির্দেশে ৫০ কোটি ইউরো জরিমানা দেয়া হবে এবং বাড়তি আরো ৪৬ কোটি ৫০ লাখ ইউরো কর দিতে আমরা রাজি। এটি গুগলের আর্থিক প্রতিবেদনে যোগ করা হবে।’

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) প্রযুক্তি খাতের জন্য যে নীতিমালা প্রণয়ন করেছে অনেকে সেটাকে ‘আগ্রাসী’ বলছেন। বিশেষত ফ্রান্স চলতি গ্রীষ্মের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে কর বাড়ানোর প্রস্তাব করেছে। এতে ফেসবুক এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়বে বলে অনেকে ধারণা করছেন।

অবশ্য গুগলের মতো বিশাল প্রতিষ্ঠানের জন্য এ জরিমানার অঙ্ক সামান্যই। চলতি মাসের শুরুতে ইউটিউবের মাধ্যমে শিশুদের ডিজিটাল গোপনীয়তা নীতিমালা ভঙ্গের অভিযোগে গুগলকে আরো ১৭ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬