ফ্রিল্যান্স মার্কেটিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম

২৫ আগস্ট ২০১৯, ০৪:০৬ PM

© ফাইল ছবি

বিশ্বজুড়ে মানুষ অধিক হারে অনলাইনের মাধ্যমে আয় উপার্জন বাড়াচ্ছে। এ প্রক্রিয়ার মাধ্যমে অনেকে ঘরে বসেই এখন কোটিপতি বনে যাচ্ছেন। বাংলাদেশীরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। সম্প্রতি বিশ্বব্যাপী অর্থ লেনদেন বিষয়ক প্লাটফর্ম পাইওনিয়ারস গ্লোবাল গিগ ইকোনমি ইনডেস্ক প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফোরবসে। এতে দেখা যায় বিশ্বজুড়ে ফ্রিল্যান্স মার্কেটে বাংলাদেশের অবস্থান ৮ম।

ফ্রিল্যান্স মার্কেটের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর পর্যায়ক্রমে অবস্থান বৃটেন, ব্রাজিল, পাকিস্তান, ইউক্রেন, ফিলিপাইন, ভারত। বাংলাদেশের পরে আছে রাশিয়া ও সার্বিয়া।

সূচক অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আগের বছরের তুলনায় এ বছরের প্রথম ৬ মাসে আয় বৃদ্ধি পেয়েছে শতকরা ৭৮ ভাগ। বৃটেনে শতকরা ৫৯ ভাগ। ব্রাজিলে শতকরা ৪৮ ভাগ। পাকিস্তানে শতকরা ৪৭ ভাগ। ইউক্রেনে শতকরা ৩৬ ভাগ। ফিলিপাইনে শতকরা ৩৫ ভাগ। ভারতে শতকরা ২৯ ভাগ। বাংলাদেশে শতকরা ২৭ ভাগ। রাশিয়ায় শতকরা ২০ ভাগ। সার্বিয়ায় শতকরা ১৯ ভাগ।

পাইওনিয়ার নেটওয়ার্কের তিন লক্ষাধিক ফ্রিল্যান্সারের নমুনার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে।

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬