চালু হলো ‘স্টপ ডেঙ্গু’ নামে মোবাইল অ্যাপ

১৭ আগস্ট ২০১৯, ০৬:১৪ PM

© সংগৃহীত

চালু করা হয়েছে ‘স্টপ ডেঙ্গু’ মোবাইল অ্যাপ। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে দেশের যেকোনো স্থানে মশার প্রজনন স্থান স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যাবে।

শনিবার সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় স্কাউট ভবনে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এই অ্যাপ উদ্বোধন করা হয়।

৩টি মন্ত্রণালয়, ঢাকার দুই সিটি করপোরেশন ও এটুআইসহ ৯টি প্রতিষ্ঠানের সমন্বয়ে এক সমঝোতা চুক্তি সাক্ষরের মাধ্যমে চালু করা হয় অ্যাপটি। ই-ক্যাব বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে অ্যাপটি তৈরিতে কারিগরি সহায়তায় দেয় ই-পোস্ট ও বিডি-ইয়ুথ।

অ্যাপটির ব্যবহার ও কার্যকারিতার ওপর ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, স্টপ ডেঙ্গু অ্যাপ ব্যবহারের মাধ্যমে সারাদেশের যেকোনো স্থানে যে কেউ মশার প্রজনন স্থান স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবেন। এর মাধ্যমে দেশের সব জায়গায় মশার প্রজনন স্থানের ম্যাপিং তৈরি হবে। এতে করপোরেশন এবং স্থানীয় সরকার খুব সহজেই কোন এলাকায় কতজন লোক নিয়োগ করতে হবে তা মশার জন্ম স্থানের ঘনত্ব দিয়ে নির্ধারণ করতে পারবে।

তিনি বলেন, অ্যাপের মাধ্যমে মশা নিয়ন্ত্রণে কি পরিমাণ ওষুধ কিনতে হবে বা ব্যবহার করতে হবে সে বিষয়টিও জানা যাবে। সেইসঙ্গে পরবর্তী বছরের জন্য পূর্বের থেকে সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ করা যাবে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে দশজনের একটি টিম গঠন করা হবে। চিরুনি অভিযান চালানো হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ও বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান।

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬