ডিজিটাল উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে রবি ও আইসিএমএবি

০৮ আগস্ট ২০১৯, ০৬:০৯ PM

© টিডিসি ফটো

সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তিতে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা একসাথে কাজ করার লক্ষ্যে রবি ও আইসিএমএবি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে রবির কর্পোরেট অফিসে রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন এবং আইসিএমএবি’র ডিরেক্টর নাজমুস সালেহীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

এ সময় রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো. আবুল কালাম মজুমদার এফসিএমএ, ভাইস প্রেসিডেন্ট আরিফ খান এফসিএমএ, কাউন্সিল মেম্বর মোহাম্মাদ সেলিম এফসিএমএ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় রবি আইসিএমএবি ক্যাম্পাসে একটি অত্যাধুনিক ‘ইনোভেশন ল্যাব’ স্থাপন করবে। ল্যাবটির মূল লক্ষ্য হল আইসিএমএবি শিক্ষার্থীদের ডাটা অ্যানালিটিক্স, ব্লক চেইন, ইন্টারনেট অফ থিংস (আইওটি) প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবনের সাথে পরিচয় করানো। পাশাপাশি কোম্পানিগুলো যেসব সমস্যা মোকাবেলা করছে সেগুলোর সমাধানের জন্য শিক্ষার্থীদের ডিজিটাল বিজনেস ধারণা উদ্ভাবনে সুযোগ প্রদান করবে এই ল্যাব।

ল্যাব সুবিধার সর্বোত্তম ব্যবহারের জন্য শিক্ষার্থীদের শেখার, প্রকল্প অথবা গবেষণার কাজে ব্যয় করার সময়কে ক্রেডিট আওয়ার হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিএমএবি। এছাড়া ল্যাব থেকে দেয়া নির্ধারিত কাজ সফলভাবে শেষ করা শিক্ষার্থীদের প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হবে।

ইনোভেশন ল্যাব স্থাপনের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আধুনিকীকরণের জন্য নানা ধরনের উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে কাজ করবে রবি ও আইসিএমএবি।

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬