যাত্রা শুরু করল ভ্রমণবিষয়ক অ্যাপ ‘শেয়ার ট্রিপ’

০১ আগস্ট ২০১৯, ০৬:৩৫ PM

© সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে চমৎকার ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছে ভ্রমণবিষয়ক অ্যাপ ‘শেয়ার ট্রিপ’। সম্প্রতি রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক জমকালো আয়োজনে অ্যাপটি উদ্বোধন করা হয়। অ্যাপটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর সিয়াম্যাক কামালি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর টিনা জাবীন; শেয়ার ট্রিপের প্রতিষ্ঠাতা ও সিইও কাশেফ রহমান এবং শেয়ার ট্রিপের ডিরেক্টর তানভীর আলী।

অনুষ্ঠানে বক্তারা একটি প্যানেল আলোচনায় অংশ নেন। দেশের একদল মেধাবী তরুণের তৈরি ‘শেয়ার ট্রিপ’-এর উন্নতমানের অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস অ্যাপ ও ওয়েবসাইটে ভ্রমণবিষয়ক সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে।

শেয়ার ট্রিপ অ্যাপে ব্যবহারকারীরা কোনো কিছু বুক করা বা তাদের বুকিংটি শেয়ার করার মাধ্যমেও ট্রিপ কয়েন জিতে নিতে পারেন। পরবর্তী সময়ে এ ট্রিপ কয়েন তারা ফ্লাইট, হোটেল, হলিডে বুকিংসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এমনকি স্পিন টু উইন খেলে তারা আরও জিতে নিতে পারেন ফ্রি ট্রিপ, এয়ার টিকিটসহ আকর্ষণীয় সব পুরস্কার।

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬