ভিভো নিয়ে আসছে হেলো ফুলভিউ ডিসপ্লের নতুন ফোন

৩১ জুলাই ২০১৯, ০১:২০ PM

বাংলাদেশের বাজারে এস১ নামে নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে ভিভো। এর মাধ্যমে ভিভোর এস সিরিজের প্রথম ফোনের দেখা পাবেন গ্রাহকরা। আগামী ২ আগস্ট থেকে দেশের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে। রবিবার (২৮ জুলাই) থেকে ভিভো এস১ এর প্রি বুকিং শুরু হয়েছে। এ সুযোগ চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।

হেলো ফুলভিউ ডিসপ্লে বৈশিষ্ট্যের ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি। রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন (এআই) ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার তিনটি রিয়ার ক্যামেরা।

অভিনব ডিজাইনের ভিভো এস১ মোবাইলটি ডায়মন্ড ব্ল্যাক ও স্কাইলাইন ব্লু রঙে পাওয়া যাবে। মূল্য ২৮ হাজার ৯৯০ টাকা।

৬ জিবি র‌্যাম ছাড়াও ফোনটিতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ৬ দশমিক ৩৯ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লের ফোনটিকে ভিভো ডাকছে ‘হেলো ফুল এইচডি ডিসপ্লে’ নামে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রিয়ার ক্যামেরাগুলোর ক্ষমতা যথাক্রমে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেল। রেজ্যুলেশন ১০৮০ ী ২৩৪০ ম্যাগাপিক্সেল।

ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ফানটাস ওএস ৯.০ এবং অক্টাকোর প্রসেসরে। ফোরজি প্রযুক্তি ব্যবহার উপযোগী ফোনটিতে ইউএসবি ওটিজি ব্যবহার করা যাবে। ভিভো এস১ ফোনে ওয়াইফাই, এফএম, ব্লুটুথ ভি৫.০, জিপিএস, এ-জিপিএস, মাইক্রো ইউএসবি সুবিধাও সংযোজিত হয়েছে।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডিউক বলেন, “আমরা সবসময়ই মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে উদ্ভাবনী প্রযুক্তির স্মার্টফোন আনতে চেষ্টা করি। আমাদের সেই প্রচেষ্টারই অংশ এবারের ভিভো এস১ হ্যান্ডসেটটি। স্টাইল ও কার্যক্ষমতা বিবেচনায় এটি গ্রাহক সন্তুষ্টি অর্জন করবে।”

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬