৪০০ উচ্চপদস্থ কর্মী ছাঁটাই হচ্ছে উবারে!

৩০ জুলাই ২০১৯, ০৬:০৬ PM

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার খরচ বাঁচানোর প্রচেষ্টা হিসেবে মার্কেটিং টিম থেকে ৪০০ উচ্চপদস্থ কর্মী ছাঁটাই করতে পারে। পাবলিক কোম্পানি হিসেবে দাঁড়ানোর টালমাটাল অবস্থায় কর্মী ছাঁটাইয়ের মতো পথে হাঁটতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোশরেশাহি এক ই–মেইলে কর্মীদের লিখেছেন, ‘আমাদের অনেক টিম আছে অনেক বড়। এতে একই দায়িত্ব অনেকে ঘাড়ে। এতে কোন সিদ্ধান্ত কে নেবেন তা পরিষ্কার নয়। এতে ফলাফল খুব ভালো আসে না। কোম্পানি হিসেবে আরও ভালো করার সুযোগ রয়েছে। আমরা একে অন্যের কাছ থেকে আরও বেশি কিছু আশা করতে পারি।’

উবার অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। নিউইয়র্ক টাইমসকে কোনো মন্তব্য দেয়নি।

সোমবার প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণভাবে ছাঁটাইয়ের কাজটি করেছে বলে গুঞ্জন উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশের উবারের অফিস থেকে কর্মীদের চাকরিচ্যুত করা হচ্ছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের এক-তৃতীয়াংশ কর্মীই এর আওতায় পড়ছেন। এসব কর্মীর মধ্যে রাইড প্রমোশন, সোশ্যাল মিডিয়া ও বিজ্ঞাপন বিভাগের কর্মীরা রয়েছেন। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে ২৫ হাজারের মতো কর্মী রয়েছেন।

যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬