প্রতিবছর ৭০-৮০ হাজার কোটি টাকা পাচার হচ্ছে দেশ থেকে

৩০ জুন ২০১৯, ০৫:১৯ PM

© সংগৃহীত

প্রতিবছর বাংলাদেশ থেকে কমপক্ষে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলে বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির আলোচনায় উঠে এসেছে। ঢাকায় অনুষ্ঠিত ঐ আলোচনায় বক্তারা বলেছেন, পাচার হওয়া এসকল টাকা শুধু সুইস ব্যাংকে নয় বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে জমা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত বিদেশে টাকা পাচারের পথগুলো বন্ধ করার জন্য সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে বাংলাদেশ থেকে বিশাল অংকের টাকা পাচারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। যেমন, যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির রিপোর্টে বলা হয়েছে, গত ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সাড়ে ৫ লাখ কোটি টাকা।

তাদের মতে, বিনিয়োগের পরিবেশের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা, রাষ্ট্রীয় সংস্থাগুলোর দুর্বল নজরদারি এবং বেপরোয়া দুর্নীতি, এ চার কারণে মূলত এই পাচারের ঘটনা ঘটছে।

শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬