দাম কমলো ইন্টারনেটের

২৭ জুন ২০১৯, ১০:১৩ PM

© সংগৃহীত

সাধারণ মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার ইন্টারনেটের দাম কমিয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন এই দাম কার্যকর হবে। বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাশ্রয়ী ডিজিটাল অবকাঠামো’ শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন সেজন্যই ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্যহ্রাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মানুষের কাছে ইন্টারনেট পৌঁছানো অন্যতম গুরুত্বের বিষয়।তিনি বলেন, ২০০৯ সালের আগস্ট মাসে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকায় নির্ধারণ করা হয়।

পরবর্তীতে ২০১১ সালের এপ্রিলে ১২ হাজার টাকা, ২০১২ সালের এপ্রিলে ৮ হাজার টাকা, ২০১৪ সালের এপ্রিলে ২ হাজার ৮০০ টাকা এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকায় কমিয়ে আনা হয়।

তিনি বলেন, ২০০৮ সালেও দেশে সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করা হতো। বর্তমানে তা ১ হাজার ১০০ জিবিপিএসে উন্নীত হয়েছে।

পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহত বেড়ে ৩০
  • ১৫ অক্টোবর ২০২৬
‘মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবা-মাকে কী জবাব দেব?’
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে বেতন-ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৫ অ…
  • ১৫ অক্টোবর ২০২৬
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকার বিভিন্ন শাখাসহ ১০ শাখায় ৩০ পদে নিয়োগ দেবে সুলতান’স ডা…
  • ১৫ অক্টোবর ২০২৬