৪শ কোটি টাকা মূলধন হারাল ঢাকা স্টক এক্সচেঞ্জ

২১ জুন ২০১৯, ০৫:১০ PM

দেশের শেয়ারবাজারে দরপতনে কোন ধরণের ছন্দ থাকছে না। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন এক সপ্তাহের ব্যবধানে কমেছে ৪ হাজার কোটি টাকার ওপরে।

গত সপ্তাহে বাজার মূলধনের পাশাপাশি বাজারটির সবকটি মূল্যসূচকের পতন হয়। তবে বাড়ে লেনদেনের পরিমাণ। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৮৭৬ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ২ হাজার ১১৪ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪ হাজার ২৩৮ কোটি টাকা।

বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১০২টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ২২৬টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

বেশরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭৮ দশমিক ৬৮ পয়েন্ট বা ১ দশমিক ৪৪ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি বাড়ে ৯৬ দশমিক ৫৬ পয়েন্ট বা ১ দশমিক ৮০ শতাংশ।

অপর দুটি মূল্যসূচকের মধ্যে গত সপ্তাহে ডিএসই-৩০ আগের সপ্তাহের তুলনায় কমেছে ১০ দশমিক ৭০ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি বাড়ে ২৯ দশমিক ৭০ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ।

আর ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ১০ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি বাড়ে ২৯ দশমিক ৮০ পয়েন্ট বা ২ দশমিক ৮০ শতাংশ।

শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মাউশি
  • ২৯ জুন ২০২৬
পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, আটক…
  • ২৯ জুন ২০২৬
৭ বছরের চেষ্টা, অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২৯ জুন ২০২৬
সামনে তোমাদের ভবিষ্যৎ, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে
  • ২৯ জুন ২০২৬