তথ্যপ্রযুক্তি বিষয়ের প্রশিক্ষণ বিনামূল্যে

১৯ জুন ২০১৯, ০৫:৪৫ PM

© সংগৃহীত

বর্তমান সময়ে বিনামূল্যে কি পাওয়া যায়? এমন প্রশ্ন যদি আপনার সামনে রাখা হয় তাহলে হয়তো আপনার কাছে খুজে বের করা কষ্টকর হয়ে যাবে। বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর। আর এই তথ্যপ্রযুক্তির বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)।

শুধু আজ থেকে নয় ২০০৩ সাল থেকেই প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে বিভিন্ন মেয়াদে বিনামূল্যে প্রফেশনাল ডিপ্লোমা প্রদান করে আসছে। এখান থেকে প্রশিক্ষণ নেয়া অধিকাংশ প্রশিক্ষনার্থী দেশে–বিদেশে তথ্যপ্রযুক্তি পেশায় কাজ করছেন।

প্রতিবছর চারটি রাউন্ডে এখানে ভর্তির সুযোগ থাকে। এখন চলছে রাউন্ড ৪৩।২১ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়

এখানে তথ্যপ্রযুক্তির ওপর কয়েকটি বিষয়ে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়—আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, ডেটাবেইস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং, এন্টারপ্রাইজ সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন-J2EE, এন্টারপ্রাইজ সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন-C#, নেটওয়ার্কিং টেকনোলজিস এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পিএইচপি অ্যান্ড ফ্রেমওয়ার্কস।

আবেদনপ্রক্রিয়া ও যোগ্যতা

এসব বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে আবেদনকারীকে স্নাতক বা ফাজিল পাস হতে হবে। আবেদন করতে হলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে apply.idb-bisew.info এই ওয়েবসাইট ভিজিট করে আবেদনকারীকে ১০০ টাকা বিকাশের মাধ্যমে ওয়েবসাইটে উল্লেখিত নির্দেশনা অনুসারে বিকাশ নম্বরে পাঠাতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

আরও জানতে প্রশিক্ষণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন-

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আইডিবি ভবন (৫ম তলা), শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

Web: www.idb-bisew.org

‘আমরা কেউ আবেদ ক্যাডার নই, মেধা-যোগ্যতায় সুপারিশপ্রাপ্ত হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬