বাংলায় এসএমএস পাঠালে ২৫ পয়সা, ইংরেজিতে ৫০!

১৯ জুন ২০১৯, ১০:১৭ AM

বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) বাংলায় এসএমএস পাঠানোর খরচ অর্ধেক করে দিয়েছে। অর্থাৎ কেউ ইংরেজির বদলে বাংলায় লিখে এসএসএস পাঠালে ইংরেজির তুলনায় খরচ হবে অর্ধেক। ইংরেজিতে এসএমএস খরচ ৫০ পয়সা হলো বাংলায় এসএমএসে খরচ হবে ২৫ পয়সা।

ইতিমধ্যে বিটিআরসি মোবাইল ফোন অপারেটরগুলোর কর্তৃপক্ষকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপ-পরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত গত ১৩ জুনের নির্দেশনায় বলা হয়, ‘ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে প্রেরিত বাংলায় এসএমএসের ট্যারিফ সর্বোচ্চ শূন্য দশমিক ২৫ টাকা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) নির্ধারণ করা হলো। যা আগামী ২০ জুন থেকে কার্যকর করার জন্য নির্দেশনা দেওয়া হলো।’

তৃতীয় দিনে গড়াল শাটডাউন, জামালপুর নার্সিং কলেজে বন্ধ ক্লাস-…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬