মোবাইলে বিকাশ-রকেটে ব্যালেন্স জানার খরচ কে দেবে?

১৮ জুন ২০১৯, ০৮:৫৭ PM

© সংগৃহীত

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ-রকেট, নগদ, ইউক্যাশসহসহ সবার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে গ্রাহকদের কাছ থেকে ৪০ পয়সা করে কাটা হবে। এতদিন মোবাইল অপারেটরগুলো এ সেবা বিনামূল্যে দিলেও এখন থেকে এ সুবিধা থাকছে না।

বিটিআরসি, সোমবার একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে মোবাইলে ৯০ সেকেন্ডের প্রতিটি আর্থিক লেনদেনের জন্য মোবাইল অপারেটরকে ৮৫ পয়সা দিতে হবে আর ব্যালেন্স দেখা বা স্টেটমেন্ট নেয়ার মতো একেকটি সেশনে দিতে হবে ৪০ পয়সা।

কিন্তু এই অর্থ কি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মোবাইল অপারেটরকে দেবে নাকি গ্রাহকের কাছ থেকে কেটে রাখা হবে, তা এখনো পরিষ্কার করা হয়নি।

বিটিআরসি তার নির্দেশনায় বলেছে, যারা এসএমএস বা আনস্টাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি) ব্যবহার করে লেনদেন করবেন, তাদেরই এই পয়সা দিতে হবে। মোবাইলে অ্যাপ ব্যবহার করে যারা ব্যালেন্স দেখবেন, তাদের এই অর্থ দিতে হবে না।

বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, এ নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক হলেও এই রেভেনিউ কিভাবে ভাগাভাগি করা হবে, ফেইলড সেশনের কি হবে, অপারেটরের বর্তমান লভ্যাংশ হার ঠিক থাকবে কিনা, এরকম আরো অনেক খুঁটিনাটি আলোচনার বাকি আছে। অপারেটর, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসির সঙ্গে বসে আলোচনা করে আমাদের আবার একটি চুক্তি করতে হবে। সেগুলো চূড়ান্ত হওয়ার পর বোঝা যাবে, গ্রাহক বাড়তি কোন অর্থ দিতে হবে কিনা।

রবি আজিয়াটা লিমিটেডের ম্যানেজার আশরাফুল ইসলাম বলেন, গত চার বছর ধরে বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, মোবাইল অপারেটর, এবং এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সেশন ভিত্তিক চার্জ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। যেহেতু মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেই মোবাইল ব্যাংকিং হচ্ছে, ফলে এটা আমাদের প্রাপ্য, যা থেকে এতদিন মোবাইল অপারেটররা বঞ্চিত হচ্ছিল।

ট্যাগ: মোবাইল
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬