প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের জীবন গড়তে হবে

১৫ জুন ২০১৯, ০৭:৫৭ PM

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। নিজেদের ক্যারিয়ার ও দেশের কল্যাণে তাঁদেরকে আত্মনিয়োগ করতে হবে। মোবাইল ফোনসহ সকল প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে নিজেদের জীবন গড়তে হবে। সফল হতে হলে প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ এবং খারাপ দিকগুলো বর্জন করতে হবে। মেধা বিকাশে জন্য শরীরের প্রতি যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যাদের দুই হাত এবং মেধা আছে তারা কারো ওপর নির্ভরশীল হতে পারে না অনুসন্ধিৎসু মন নিয়ে প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে নিজেকে যোগ্যতম হিসেবে গড়ে তুলতে হবে।

মন্ত্রী শনিবার বিকেল ৫ টায় গুলশান ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়ামে ঢাকা- ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট আয়োজিত ‘তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আর তাঁরই সুযোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সকল সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তরুণদের মেধা বিকাশের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। তাই এখন বহিঃশত্রুর সাথে যুদ্ধ করার প্রয়োজনীয়তা নেই বিধায় তরুণ ও যুব সমাজকে কুসংস্কার ও অপসংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ।

ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এইচ এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডঃ মোহাম্মদ রফিকুল হক, বাংলাদেশ সরকারি কর্মচারী কমিশনের সাবেক সদস্য সমর চন্দ্র পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর কে এম সাইফুল ইসলাম, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক নায়লা কবির, ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট এর চেয়ারম্যান শরীফ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬