দেশে ভ্যাটের আওতায় আসছে ইউটিউব, ফেসবুক

২৯ মে ২০১৯, ০৭:৫৮ PM

© সংগৃহীত

নতুন ভ্যাট আইনের আওতায় আসছে ইন্টারনেট জায়ান্ট ফেসবুক, গুগল ও ইউটিউবের মতো প্রতিষ্ঠান। আগামী ১ জুলাই থেকে প্রতিষ্ঠানগুলোর উপর এ আইন কার্যকর হতে যাচ্ছে। এসব প্ল্যাটফর্মে দেয়া বিজ্ঞাপনের ওপর ট্যাক্স বসাতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

ভ্যাট সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে শিগগির কোম্পানিগুলোকে বাংলাদেশ তাদের অফিস খুলতে হবে বা প্রতিনিধি নিয়োগ দিতে হবে। যাদের কাছ থেকে সরকার ভ্যাট আদায় করবে।

ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক সৈয়দ মুশফিকুর রহমান বলেন ফেসবুক, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবের মতো জনপ্রিয় সাইট থেকে সরকার উল্লেখযোগ্য কোনও ভ্যাট পায় না।

তবে ই-কমার্স অ্যাসোসিয়েশন ই-ক্যাবের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৫০ হাজারের বেশি ফেসবুক পেজ ই-কমার্স ব্যবসার সঙ্গে জড়িত। যদিও প্রকৃতপক্ষে এই সংখ্যা আরো বেশি।

প্রতিষ্ঠানটি বলছে, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটি মাসে ডিজিটাল বিজ্ঞাপনের পেছনে অন্তত ৮ ডলার থেকে ১০ হাজার ডলার ব্যয় করে থাকে। বছরে এই খরচা প্রায় ১ লাখ ডলার। যা থেকে সরকার তেমন কোনও অর্থ পাচ্ছে না। নতুন আইন কার্যকর হলে এখান থেকে মোটা অংকের রাজস্ব আদায় করতে পারবে সরকার।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬