প্রাথমিক থেকেই প্রোগ্রামিং শিক্ষা শুরু হবে: মোস্তাফা জব্বার

২৬ মে ২০১৯, ১০:৪১ AM

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিশুদের বর্ণমালা ও যোগ-বিয়োগ শেখানোর পাশাপাশি প্রোগ্রামিং প্রশিক্ষণও জরুরি। এ জন্য প্রাথমিক স্তর থেকে কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষা দেওয়া হবে। সৃজনশীলতা তৈরির পাশাপাশি সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনেও প্রস্তুত করতে হবে। প্রোগ্রামার তৈরির পাশাপাশি এটি শিশুর জীবনে বিভিন্ন সমস্যা সমাধানে কাজে লাগবে।

গত বুধবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আইসিটি বিভাগ ও ইয়াংবাংলার যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৯’-এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি জানান, ভবিষ্যতে ডিজিটাল প্রযুক্তির কারণে পেশাগত যে পরিবর্তন আসবে তার প্রতিটির সঙ্গে কোনো না কোনোভাবে প্রোগ্রামিংয়ের বিষয়টি যুক্ত থাকবে। এ জন্য জাতীয় পর্যায়ে শিশু-কিশোরদের প্রোগ্রামিং প্রতিযোগিতা নিয়মিত করা হবে।

উল্লেখ্য, গত বছর দেশে প্রথমবারের মতো শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬